News Flash

Image

বটতলায় আক্রান্ত দম্পতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ বটতলা এলাকায় আক্রান্ত এক গৃহবধূ এবং তার স্বামী৷  এই ঘটনায় থানায় মামলা দায়ের৷ জানা যায় সোমবার রাতে ওএনজিসি এলাকার বাসিন্দা শ্যামলিকা সাহা মজুমদার তার স্বামীকে নিয়ে দশমীঘাট মামার বাড়িতে যাওয়ার পথে  বটতলা এলাকায় বুলন দাস নামে এক ব্যক্তি এবং তার দুই মেয়ে মিলে গৃহবধূ এবং তার স্বামীকে বেধরক মারধর করে৷ জানা যায় ওই গৃহবধূ ও তার স্বামী বটতলা দিয়ে যাওয়ার  পথে বুলন দাস নামে ওই ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে ছিল৷  এরই মধ্যে গাড়িতে থাকা গৃহবধূর স্বামী ঐ ব্যক্তিকে রাস্তা থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়৷  তারপর বুলন দাসের নেতৃত্বে গৃহবধূ এবং তার স্বামীকে মারধর করা হয়৷  পরে ঘটনার খবর পেয়ে আসে  বটতলা ফাঁড়ির পুলিশ৷ আসে পশ্চিম মহিলা থানার পুলিশও৷  গৃহবধূর অভিযোগ এই ঘটনার পর পুলিশ আসলেও তাদের কাছ থেকে কোন সহযোগিতা পায়নি তারা৷ গৃহবধূ জানান আক্রমণে তাঁর শাখা, আংটি ও স্বামীর গলার চেইন খোয়া গেছে৷ এগুলি ফেরত দেওয়ার দাবি জানান তিনি৷  এই ঘটনায় মামলা দায়ের করেন মহিলা৷

Releated Posts

এডুকেশন হাব গড়ার লক্ষ্যে উচ্চ শিক্ষা সংলাপ, শিক্ষার্থীদের মতামত নিল সরকার

আগরতলা, ৫ আগস্ট: রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের মতামতকে নীতিনির্ধারণে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বুধবার আগরতলার স্টেট…

ByByTaniya Chakraborty Aug 5, 2026

ভূঁইয়ার মাথায় গৃহবধূকে ঘিরে উত্তেজনা, নির্যাতনের অভিযোগে বিক্ষুব্ধ মহিলাদের হামলা; তদন্তে পুলিশ

বিশালগড়, ৫ আগস্ট: সিপাহিজলা জেলার বিশালগড় থানাধীন ভূঁইয়ার মাথা এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। স্বামীর পরিবার…

ByByTaniya Chakraborty Aug 5, 2026

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top