News Flash

  • Home
  • দিনের খবর
  • মুলায়ম সিং যাদবকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল
Image

মুলায়ম সিং যাদবকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

এটাওয়া, ১১ অক্টোবর (হি.স.) : সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও দেশের প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী মুলায়ম সিং যাদবকে শেষশ্রদ্ধা জানাতে উত্তরপ্রদেশের এটাওয়াতে মানুষের ঢল। উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ৷ মুলায়মের মরদেহ শায়িত রয়েছে সাইফাইয়ের প্যান্ডালে। সেখানে উপস্থিত আছেন অখিলেশ যাদব থেকে শুরু করে সপার সব নেতা। মঙ্গলবার দুপুরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হতে চলেছেমুলায়ম সিং যাদবের শেষকৃত্য।

সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদবকে দলের তরফে শেষশ্রদ্ধা জানানোর জন্য ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ সিং বাঘেল ও মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথকে দায়িত্ব দিয়েছে কংগ্রেস। একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই দুই শীর্ষ নেতাকে সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতার শেষকৃত্যে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালী সভানেত্রী সোনিয়া গান্ধী। ৮২ বছরের প্রয়াত নেতাকে শেষশ্রদ্ধা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
এদিকে, তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ও অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু মুলায়ম সিং যাদবের শেষকৃত্যে উপস্থিত থাকবেন । নেতাজিকে শেষশ্রদ্ধা জানাতে রাজনৈতিক ব্যক্তিত্বরা ছাড়াও বহু সাধারণ মানুষও ভিড় জমিয়েছেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন অসুস্থ ছিলেন মুলায়ম সিং যাদব। গত ২২ আগস্ট তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১ অক্টোবর রাতে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। মাস দেড়েক হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর সোমবার তিনি মেদান্ত হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। আজ তাঁর শেষকৃত্য ঘিরে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। মুলায়ম সিং যাদবের প্রয়াণে উত্তরপ্রদেশে তিনদিনের শোক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top