News Flash

  • Home
  • প্রধান খবর
  • Accident:রাজস্থানে দুর্ঘটনায় তেলেঙ্গানা পুলিশ কর্তা গুরুতর আহত, মৃত্যু স্ত্রীর
Image

Accident:রাজস্থানে দুর্ঘটনায় তেলেঙ্গানা পুলিশ কর্তা গুরুতর আহত, মৃত্যু স্ত্রীর

রাজগড় (রাজস্থান), ১০ অক্টোবর (হি.স.) : সোমবার রাজস্থানে এক পথ দুর্ঘটনায় তেলেঙ্গানা পুলিশের সিআইডির ডিজি গোবিন্দ সিংয়ের স্ত্রী মারা গেলেন। ওই দুর্ঘটনায় সিআইডির ডিজি আইপিএস অফিসার গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে রাজগড় এলাকায়।

জানা গিয়েছে, রামগড়-তানোট সড়কে এসইউভি গাড়িটি উল্টে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। সিংয়ের স্ত্রী শীলা দুর্ঘটনায় মারা গেলেও ডিজি এবং তার চালক সহ দুইজন আহত হয়েছেন। তাদের জয়সলমেরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দম্পতি জয়সলমেরের মাতেশ্বরী তনোট রাই মন্দিরে যাওয়ার পথে রামগড় এলাকায় অবস্থিত ঘন্টিয়ালি মাতার মন্দিরের কাছে গাড়িটি উল্টে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

নিট পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র নাগপুরের বদলে আবুধাবিতে, এনটিএ-কে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): নিট পুনঃপরীক্ষার ঠিক একদিন আগে এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে নাগপুরের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহির…

ByByNews Desk Jun 20, 2026

কলহাপুরে অম্বাবাই (মহালক্ষ্মী) মন্দির উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার মহারাষ্ট্রের কলহাপুরে ১,৪৪৫.৯৭ কোটি টাকার উচ্চাভিলাষী শ্রী…

ByByNews Desk Jun 20, 2026

পশ্চিমবঙ্গ দিবসে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, রাজ্যের উন্নতি ও সমৃদ্ধি কামনা

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি পশ্চিমবঙ্গের উন্নতি…

ByByNews Desk Jun 20, 2026

তৃণমূলে ভাঙন নীতিহীন রাজনীতির প্রতিফলন : শশী থারুর

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ভাঙন এবং দলের একাংশের এনডিএ-র প্রতি সমর্থন ঘোষণাকে কেন্দ্র করে তীব্র…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top