News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • দিয়ুংব্রা-লোয়ার হাফলং দু-লেন রাস্তা নির্মাণে জমি অধিগ্রহণ বাবদ ক্ষতিপূরণ পাননি, প্রধানমন্ত্রীকে স্মারকপত্র ক্ষুব্ধ গ্ৰামবাসীদের
Image

দিয়ুংব্রা-লোয়ার হাফলং দু-লেন রাস্তা নির্মাণে জমি অধিগ্রহণ বাবদ ক্ষতিপূরণ পাননি, প্রধানমন্ত্রীকে স্মারকপত্র ক্ষুব্ধ গ্ৰামবাসীদের

হাফলং (অসম), ১০ অক্টোবর (হি.স.) : ‘অসম মালা’র অধীনে ডিমা হাসাও জেলার দিয়ুংব্রা-হাফলং তিনআলি থেকে লোয়ার হাফলং পর্যন্ত দুই লেন রাস্তা নির্মাণ হচ্ছে। দুই লেন রাস্তা নির্মাণ করতে সরকারের পক্ষ থেকে দিয়ুংব্রা-হাফলং তিনআলি থেকে লোয়ার হাফলং পর্যন্ত জমি অধিগ্রহণ করা হয়েছে। এই জমি অধিগ্রহণ বাবদ ক্ষতিপূরণ এখনও পাননি বলে অভিযোগ তুলেছেন গ্ৰামবাসীরা।

গ্রামবাসীরা জানিয়েছেন, অসম মালার অধীনে দিয়ুংব্রা হাফলং তিনআলি থেকে লোয়ার হাফলং পর্যন্ত দুই লেন রাস্তা নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, এই দুই লেন রাস্তা নির্মাণের আগে সরকারের পক্ষ থেকে জরিপ চালানো হয় এবং উত্তর কাছাড় পার্বত্য পরিষদের ভূমি ও রাজস্ব বিভাগের পক্ষ থেকে পাটোয়ারি উপস্থিত হয়ে গ্রামবাসীদের জমি অধিগ্রহণের জন্য মাপজোখ করে জমি অধিগ্রহণও করা হয়। কিন্তু যে সকল গ্রামবাসীর জমি অধিগ্রহণ করা হয়েছে, তাদের এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়া হয়নি।

তাঁদের অভিযোগ, অনেকের কৃষিজমি, বাগান ও ঘরবাড়ি ভেঙে ফেলা হয়েছে অসম মালার অধীনে দিয়ুংব্রা হাফলং তিন আলি থেকে লোয়ার হাফলং পর্যন্ত দুই লেন সড়ক নির্মাণের জন্য। কিন্তু সরকার যাদের জমি অধিগ্রহণ করেছে তাদের ক্ষতিপূরণ না দিয়ে যাদের জমি অধিগ্রহণ হয়নি এদের ক্ষতিপূরণ মিটিয়ে দিয়েছে বলে গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন তাঁরা। যার দরুন শতাধিক গ্রামবাসী জমি অধিগ্রহণ বাবদ অবিলম্বে ক্ষতিপূরণ মিটিয়ে দিতে হাফলঙে জেলাশাসকের কার্যালয়ে জমায়েত হয়ে ডিমা হাসাওয়ের জেলাশাসক নাজরিন আহমেদের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে এক স্মারকলিপি প্রেরণ করেন।

স্মারকলিপি প্রেরণ করে গ্রামবাসীরা সাংবাদিকদের বলেন, অসম মালা-র অধীনে দিয়ুংব্রা তিনআলি থেকে লোয়ার হাফলং পর্যন্ত দুই লেন রাস্তা নির্মাণের জন্য যে সকল গ্রামবাসীর জমি অধিগ্রহণ করা হয়েছে সরকার যদি অবিলম্বে তাদের ক্ষতিপূরণ মিটিয়ে না দেয় তা-হলে গ্রামবাসীরা রাস্তার কাজে বাধা দেওয়ার পাশাপাশি তারা তাদের জমি ছাড়বেন না। প্রয়োজনে গ্রামবাসীরা আন্দোলন গড়ে তোলারও হুমকি দিয়েছেন।

Releated Posts

‘বিকশিত ভারত’ গঠনে এনআইটিগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-র মতো উচ্চশিক্ষা…

ByByNews Desk Aug 4, 2026

অসম-সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): আগামী পাঁচ দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের সঙ্গে কোথাও কোথাও ভারী…

ByByNews Desk Aug 4, 2026

অসমে বন্যা: ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির সমীক্ষা, মৃত বেড়ে ৮৭; ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষের বেশি মানুষ

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): অসমের বন্যাকবলিত পরিবারগুলির ক্ষয়ক্ষতির মূল্যায়নে আগামী ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানো…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত পড়ুয়াদের পাশে হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতি সমর্থন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top