News Flash

  • Home
  • বিদেশ
  • ক্রিমিয়া সেতু বিস্ফোরণ সন্ত্রাসী কার্যকলাপ, নেপথ্যে রয়েছে ইউক্রেনের বিশেষ বাহিনী : পুতিন
Image

ক্রিমিয়া সেতু বিস্ফোরণ সন্ত্রাসী কার্যকলাপ, নেপথ্যে রয়েছে ইউক্রেনের বিশেষ বাহিনী : পুতিন

মস্কো, ১০ অক্টোবর (হি.স.): ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের জন্য ইউক্রেনকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে মন্তব্য করেছেন তিনি। পুতিন সরাসরি জানিয়েছেন, ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের নেপথ্যে রয়েছে ইউক্রেনের বিশেষ বাহিনী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণ একটি সন্ত্রাসী কর্মকাণ্ড; সেতুতে হামলার নেপথ্যে রয়েছে ইউক্রেনের বিশেষ বাহিনী। ইউক্রেনও তুর্কি স্ট্রিম পাইপলাইন উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে… যদি রাশিয়ার বিরুদ্ধে হামলা অব্যাহত থাকে, তাহলে প্রতিক্রিয়া কঠোর হবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও জানিয়েছেন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বর্তমানে ইউক্রেনের শক্তি, সামরিক ও যোগাযোগ স্থাপনায় আঘাত হেনেছে। আমাদের ভূখণ্ডে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর প্রচেষ্টার ক্ষেত্রে রাশিয়ার প্রতিক্রিয়াও কঠোর হবে। প্রসঙ্গত, রাশিয়া ও ক্রিমিয়ার মধ্যে একমাত্র যোগাযোগ রক্ষাকারী সেতুটিতে শনিবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ইউরোপের দীর্ঘতম এ সেতুটিতে বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। লরি বিস্ফোরণের সময় নিহত তিনজন ওই সময়ে একটি গাড়িতে অবস্থান করছিল। সেতুটিতে রেল সংযোগও রয়েছে। ওই রেল সংযোগ দিয়ে একটি তেলবাহী ট্যাঙ্কার যাওয়ার সময় তাতে আগুন ধরে যায়। পরবর্তীতে এটিতে বিস্ফোরণ ঘটে।

Releated Posts

নিরাপত্তা পরিষদে ভারতের ২০২৮-২৯ মেয়াদের প্রার্থিতায় শান্তিরক্ষা অগ্রাধিকার: পি হরিশ

রাষ্ট্রসংঘ, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৮-২৯ মেয়াদে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য ভারতের প্রার্থিতায় শান্তিরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top