নয়াদিল্লি, ১০ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও দেশের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী মুলায়ম সিং যাদবের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শোকবার্তায় রাজনাথ সিং জানিয়েছেন, মুলায়ম সিং যাদব তৃণমূল স্তরের একজন নেতা ছিলেন, যিনি কয়েক দশক ধরে উত্তর প্রদেশের রাজনীতিতে বিশিষ্ট ভূমিকা পালন করেছিলেন।
দীর্ঘ দিন অসুস্থতার পর সোমবার সকাল ৮.১৬ মিনিট নাগাদ গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব। মুলায়মের প্রয়াণে শোকব্যক্ত করে রাজনাথ সিং টুইট করে জানিয়েছেন, দীর্ঘ জীবনে বহু পদে কাজ করে দেশ, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অবদান রেখেছেন তিনি। তাঁর মৃত্যু খুবই বেদনাদায়ক। রাজনাথ জানিয়েছেন, রাজনীতিতে বিরোধ থাকা সত্ত্বেও মুলায়ম সিং যাদবের সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল তাঁর।



















