News Flash

  • Home
  • দিনের খবর
  • Rainলক্ষ্মীপুজোতেও বৃষ্টি থেকে রেহাই নেই, ভিজবে দক্ষিণবঙ্গ
Image

Rainলক্ষ্মীপুজোতেও বৃষ্টি থেকে রেহাই নেই, ভিজবে দক্ষিণবঙ্গ

কলকাতা, ৯ অক্টোবর (হি.স.) : বর্ষা বিদায়ের কোনও নাম নেই বাংলায়। দুর্গাপুজোর পর এবার লক্ষ্মীপুজোতেও বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। রবিবার সকাল থেকে কলকাতায় রোদ ঝলমলে আকাশ দেখা গেলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। লক্ষ্মীপুজোয় ভিজবে দক্ষিণবঙ্গ। দুর্যোগ উত্তরবঙ্গেও।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই। দুপুরের দিকে কলকাতায় কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে রোদ ঝলমলে আকাশ থাকলেও বেলায় আকাশ মেঘলা হবে। সর্বোচ্চ তাপমাত্রা থকতে পারে ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। রাতের দিকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের কাছাকাছি থাকবে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য কার্যত গুমোট আবহাওয়া তৈরি করেছে। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে। তাপমাত্রা কমলেও গলদঘর্ম অবস্থা তৈরি হচ্ছে।কলকাতার পাশাপাশিই উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এদিকে, উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও আলিপুরদুয়ারে।বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে কয়েক পশলা বৃষ্টি হতে পারে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top