News Flash

Image

Death:ডিমা হাসাওয়ের ডিমরুছড়া নদীতে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ

হারাঙ্গাজাও (অসম), ৮ অক্টোবর (হি.স.) : ডিমা হাসাও জেলার ডিমরুছড়া নদীতে অজ্ঞাতপরিচয় জনৈক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে আজ শনিবার সকালে। নদীতে ভাসমান অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় সমগ্র এলাকা জুড়ে চাঞ্চ্যলের সৃষ্টি হয়েছে।

হারাঙ্গাজাও থানার অন্তর্গত ডিমরুছড়া নদীর সেতুর নীচে জলের মধ্যে মুখমণ্ডল নীচের দিকে উপুর অবস্থায় ওই অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, আজ সকালে ওই পথ দিয়ে চলাচলকারী কয়েকজন লোক ডিমরুছড়া নদীর সেতুর নীচে জলে ভাসমান অবস্থায় একজন লোকের দেহ দেখতে পেয়ে হারাঙ্গাজাও পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে নদীর জলে উপুর হয়ে পড়ে ভাসমান অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। তবে নদী থেকে উদ্ধারকৃত নিহত ব্যক্তির পরিচয় এই খবর লেখা পর্যন্ত জানতে পারেনি হারাঙ্গাজাও পুলিশ।

Releated Posts

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top