News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Pesticide:কীটনাশক দিয়ে পাঁচ গৃহস্থের হাঁস মুরগ মেরে ফেলল প্রতিবেশী
Image

Pesticide:কীটনাশক দিয়ে পাঁচ গৃহস্থের হাঁস মুরগ মেরে ফেলল প্রতিবেশী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর৷৷  কৃষি জমিতে কীটনাশক ওষুধ প্রয়োগ করে এলাকার পাঁচ গৃহস্থের হাঁস মুরগি পরিকল্পিতভাবে হত্যা করেছে দুই কৃষক৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ কীটনাশক ঔষধ দিয়ে মেরে ফেলা হয় ৫ গৃহস্থের গৃহপালিত পশু৷ ঘটনা চড়িলামের আড়ালিয়া কালীটিলা এলাকায়৷ শনিবার সকাল আটটায় সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে  ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান পাঁচ গৃহস্থ৷ সংবাদে প্রকাশ, চড়িলাম ব্লকের অন্তর্গত আড়ালিয়া পঞ্চায়েতের কালীটিলা এলাকায় দুই কৃষক রানু দেব ও প্রদীপ দত্তের ধানের জমিতে গৃহস্থের অজান্তেই কীটনাশক ঔষধ দিয়ে পাঁচ গৃহস্থের গৃহপালিত হাঁস মোরগ মেরে ফেলেন৷ শুক্রবার বিকাল থেকে শুরু করে শনিবার সকাল পর্যন্ত ৫ গৃহস্থের প্রায়ই ১২টির মতো হাঁস মোরগ মেরে ফেলার অভিযোগ তুললেন এলাকার পাঁচ গৃহস্থ৷  ঘটনার জন্য এলাকার প্রধান থেকে শুরু করে জনপ্রতিনিধিদের জানানো হয়৷ গৃহস্থরা জানিয়েছেন, তাদের গৃহপালিত হাঁস মুরগির জন্য যদি তাদের কৃষি জমিতে ক্ষতি হয়ে থাকে তাহলে পরিবারগুলোকে সংশ্লিষ্ট কৃষক জানাতে পারতো৷  কিন্তু না জানিয়ে এলাকার কৃষি জমিতে কীটনাশক ঔষধ দিয়ে দেয়৷তাতে ৫ গৃহস্থের গৃহপালিত হাঁস মুরগির মৃত্যু হয়৷ শনিবার সকাল বেলায় সংবাদ মাধ্যমের দারস্থ হয়ে  ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা৷ পাশাপাশি শনিবার সকাল ১১ টায় অভিযুক্ত দুই কৃষকের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা দায়ের করেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানান ক্ষতিগ্রস্ত গৃহস্থ পরিবার৷

Releated Posts

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top