নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর৷৷ কৃষি জমিতে কীটনাশক ওষুধ প্রয়োগ করে এলাকার পাঁচ গৃহস্থের হাঁস মুরগি পরিকল্পিতভাবে হত্যা করেছে দুই কৃষক৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ কীটনাশক ঔষধ দিয়ে মেরে ফেলা হয় ৫ গৃহস্থের গৃহপালিত পশু৷ ঘটনা চড়িলামের আড়ালিয়া কালীটিলা এলাকায়৷ শনিবার সকাল আটটায় সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান পাঁচ গৃহস্থ৷ সংবাদে প্রকাশ, চড়িলাম ব্লকের অন্তর্গত আড়ালিয়া পঞ্চায়েতের কালীটিলা এলাকায় দুই কৃষক রানু দেব ও প্রদীপ দত্তের ধানের জমিতে গৃহস্থের অজান্তেই কীটনাশক ঔষধ দিয়ে পাঁচ গৃহস্থের গৃহপালিত হাঁস মোরগ মেরে ফেলেন৷ শুক্রবার বিকাল থেকে শুরু করে শনিবার সকাল পর্যন্ত ৫ গৃহস্থের প্রায়ই ১২টির মতো হাঁস মোরগ মেরে ফেলার অভিযোগ তুললেন এলাকার পাঁচ গৃহস্থ৷ ঘটনার জন্য এলাকার প্রধান থেকে শুরু করে জনপ্রতিনিধিদের জানানো হয়৷ গৃহস্থরা জানিয়েছেন, তাদের গৃহপালিত হাঁস মুরগির জন্য যদি তাদের কৃষি জমিতে ক্ষতি হয়ে থাকে তাহলে পরিবারগুলোকে সংশ্লিষ্ট কৃষক জানাতে পারতো৷ কিন্তু না জানিয়ে এলাকার কৃষি জমিতে কীটনাশক ঔষধ দিয়ে দেয়৷তাতে ৫ গৃহস্থের গৃহপালিত হাঁস মুরগির মৃত্যু হয়৷ শনিবার সকাল বেলায় সংবাদ মাধ্যমের দারস্থ হয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা৷ পাশাপাশি শনিবার সকাল ১১ টায় অভিযুক্ত দুই কৃষকের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা দায়ের করেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানান ক্ষতিগ্রস্ত গৃহস্থ পরিবার৷

Pesticide:কীটনাশক দিয়ে পাঁচ গৃহস্থের হাঁস মুরগ মেরে ফেলল প্রতিবেশী
Tags:
Releated Posts
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস
আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…
নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের
আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…
ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক
কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…
ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র
আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

















