News Flash

  • Home
  • দিনের খবর
  • Rajnath Singh :অসুস্থ মুলায়ম সিং যাদবকে দেখতে হাসপাতালে এলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং
Image

Rajnath Singh :অসুস্থ মুলায়ম সিং যাদবকে দেখতে হাসপাতালে এলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং

গুরুগ্রাম, ৭ অক্টোবর (হি.স.) : হরিয়ানার গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের অবস্থা এখনও গুরুতর। বিশেষজ্ঞদের একটি দল তার চিকিৎসায় নিয়োজিত রয়েছে। শুক্রবার বিকেল ৪টে নাগাদ তাঁকে দেখতে হাসপাতালে এলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

মেদান্ত হাসপাতালের স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছে, মুলায়ম সিং যাদবের অবস্থা আশঙ্কাজনক। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর চিকিৎসায় নিয়োজিত রয়েছে। তিনি এখনও লাইফ সাপোর্ট সিস্টেমে আছেন।
এদিকে উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক মেদান্তে পৌঁছে মুলায়ম সিংয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। প্রায় আধা ঘণ্টা তিনি হাসপাতালে উপস্থিত ছিলেন। এরপর এদিন বিকেল আসেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সপার সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রাম গোপাল যাদবও উপস্থিত ছিলেন।

এদিকে বৃহস্পতিবার থেকেই হাসপাতালে উপস্থিত ছিলেন সপা সভাপতি অখিলেশ যাদব। বাবার স্বাস্থ্যের বিষয়ে চিকিৎসকদের কাছ থেকে মুহূর্তে মুহূর্তে খবর নিচ্ছেন। নেতাজির সুস্থতার জন্য তিনি কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ঈশ্বরের কাছে প্রার্থনা করার আবেদন জানিয়েছেন। মুলায়ম সিংয়ের সুস্বাস্থ্যের জন্য দল এবং দেশজুড়ে তাঁর শুভাকাঙ্ক্ষীরা হবন-পূজন করে তাঁর স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছেন।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top