News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপিকে ‘দেশ-বিরোধী’ বললেন রাজেন্দ্র, আপ-এর মন্ত্রীর বিরুদ্ধে তোপ মনোজ তিওয়ারির
Image

বিজেপিকে ‘দেশ-বিরোধী’ বললেন রাজেন্দ্র, আপ-এর মন্ত্রীর বিরুদ্ধে তোপ মনোজ তিওয়ারির

নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি.স.): ‘আমি রাম-কৃষ্ণকে বিশ্বাস করব না, করব না তাঁদের পুজো’, এমনই শপথ নিয়েছেন দিল্লির মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম। আম আদমি পার্টির মন্ত্রী এই শপথের একটি ভিডিও ভাইরাল হতেই তাঁকে নিশানা করেছে বিজেপি। পাল্টা বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন আপ-এর এই মন্ত্রী। দিল্লির মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম নাগপুরে আয়োজিত বৌদ্ধ মহাসভায় যোগ দিয়েছিলেন, সেই মহাসভার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই মহাসভায় রাজেন্দ্র পাল গৌতমের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।

এ প্রসঙ্গে শুক্রবার বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি বলেছেন, “হিন্দু ও বৌদ্ধ ধর্মকে অপমান করেছেন তিনি। আপ-এর মন্ত্রীরা দাঙ্গা উসকে দেওয়ার চেষ্টা করছেন। অবিলম্বে মন্ত্রীকে দল থেকে অপসারণ করতে হবে। আমরা তার বিরুদ্ধে অভিযোগ জমা দিচ্ছি।” এদিকে, আপ-এর মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম বলেছেন, “বিজেপি দেশ-বিরোধী। বৌদ্ধ ধর্মের প্রতি আমার বিশ্বাস আছে, তাতে কারও সমস্যা হবে কেন? তাদের অভিযোগ করতে দিন। সংবিধান আমাদের যে কোনও ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে। বিজেপি আসলে আপ-কে ভয় পায়। তারা শুধু আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করতে পারে।”

Releated Posts

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026

‘কারও সন্তান বাবাকে শুধু ছবিতেই দেখেছে, কারও মা অপেক্ষা করেই চোখের আলো হারিয়েছেন’ — কার্গিল বিজয় দিবসে আবেগঘন রাজনাথ; পাকিস্তানকে কড়া বার্তা

দ্রাস (লাদাখ), ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে লাদাখের দ্রাসে কার্গিল যুদ্ধ স্মারকে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর শহিদদের প্রতি জাতির শ্রদ্ধা, সাহস-ত্যাগকে কুর্নিশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ শীর্ষ নেতৃত্বের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top