News Flash

Image

Bamutia:বামুটিয়ায় হাতেনাতে আটক চোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত তালতলা ইসকন বিদ্যালয় থেকে কাজের সামগ্রী চুরি যাচ্ছে বেশ কয়েকদিন যাবত৷ অবশেষে চোরকে আটক করা হয় তেবাড়িয়া সবুজ সংঘ এলাকায়৷ তেবাড়িয়া এলাকার বাসিন্দা অসীম দাস নামে এক রাজমিস্ত্রি তালতলা ইসকন বিদ্যালয়ে কাজ করছেন৷ তার সামগ্রী চুরি হওয়ায় তিনি চোর ধরার অপেক্ষায় ছিলেন৷ তারই মধ্যে সোমবার বিদ্যালয় বন্ধ থাকার সময় জিনিস চুরি হয়৷ মঙ্গলবার টুটন বিশ্বাস নামে সেই চোরকে আটক করতে সক্ষম হন তেবাড়িয়া সবুজ সংঘ এলাকায়৷ তার বাড়ি উত্তর লক্ষ্মিলুঙ্গা গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডে৷ পরে মালিককে চুরি যাওয়া সামগ্রী ফেরত দেওয়ার আশ্বাসে থানা পর্যন্ত মামলা গড়ায়নি৷

Releated Posts

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

ড. ডি. ওয়াই. পাটিলের প্রয়াণে গভীর শোক প্রকাশ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রয়াত প্রাক্তন রাজ্যপাল ড. ডি. ওয়াই. পাটিলের মৃত্যুতে গভীর শোক…

ByByReshmi Debnath Aug 4, 2026

অন্নদাতাদের সঙ্গে ধানক্ষেতে কৃষিমন্ত্রী, উৎপাদন বৃদ্ধির আহ্বান

আগরতলা, ৪ আগস্ট: কৃষকদের উৎসাহিত করতে মোহনপুরের গজারিয়া গ্রামে আয়োজিত ধান রোপণ কর্মসূচিতে মঙ্গলবার অংশ নিলেন রাজ্যের কৃষিমন্ত্রী…

ByByReshmi Debnath Aug 4, 2026
Scroll to Top