News Flash

  • Home
  • দিনের খবর
  • অমৃতসরে সীমান্তের কাছে উদ্ধার মাদক ও চার প্যাকেট কার্তুজ
Image

অমৃতসরে সীমান্তের কাছে উদ্ধার মাদক ও চার প্যাকেট কার্তুজ

নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি.স.) : অমৃতসর জেলার অন্তর্গত ভরপাল গ্রামের আন্তর্জাতিক সীমান্তের কাছে মাদক ও চার প্যাকেট কার্তুজ উদ্ধার করল বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। বুধবার তল্লাশি অভিযান চালিয়ে কার্তুজ ও মাদকদ্রব্য উদ্ধার করে বিএসএফ।

দিল্লি বিএসএফ সদর দফতর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এদিন সকালে বিএসএফ কর্মীরা অমৃতসর জেলার অন্তর্গত ভরপাল গ্রামে অবস্থিত আন্তর্জাতিক সীমান্তের কাছে সন্দেহজনক কিছু শব্দ শুনতে পান। এরপরই বিএসএফ সদস্যরা এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করে। তখনই জওয়ানরা সীমান্তের বেড়া বরাবর মাঠে হলুদ আঠালো টেপ দিয়ে মোড়ানো চারটি প্যাকেট দেখতে পান। এর মধ্যে একটি প্যাকেটে ৫০ রাউন্ড ৯ মিমি বুলেট ছিল। দ্বিতীয় প্যাকেটে মাদকদ্রব্য ছিল, যার ওজন ২.০৬০কেজি।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top