News Flash

  • Home
  • দিনের খবর
  • আন্ধেরি ভিস আসনের উপনির্বাচনে শিবসেনার প্রার্থীকে সমর্থনের ঘোষণা কংগ্রেস-র
Image

আন্ধেরি ভিস আসনের উপনির্বাচনে শিবসেনার প্রার্থীকে সমর্থনের ঘোষণা কংগ্রেস-র

মুম্বই, ৫ অক্টোবর (হি.স.) : আন্ধেরি বিধানসভা আসনের উপনির্বাচনে শিবসেনার প্রার্থীকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি নানা পাটোলে বুধবার বলেন, কংগ্রেস দল আন্ধেরি পূর্ব বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত উপনির্বাচনের জন্য প্রার্থী দেবে না। এই উপনির্বাচনে শিবসেনা প্রার্থীকে সমর্থন করবে কংগ্রেস দল।

নানা পাটোলে বুধবার সাংবাদিকদের বলেন, শিবসেনা বিধায়ক রমেশ লাটকে আকস্মিক মৃত্যুর কারণে আন্ধেরি পূর্ব বিধানসভা আসনটি শূন্য হয়েছে এবং এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শিবসেনা থেকে এই উপনির্বাচনে রমেশ লাটের স্ত্রী ঋতুজা লাটকে প্রার্থী করা হচ্ছে। এই কারণে কংগ্রেস দল এখান থেকে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং উপনির্বাচনে শিবসেনা প্রার্থী ঋতুজা লাটকে সমর্থন করবে।

এই উপনির্বাচনে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির সভাপতি শরদ পাওয়ার ইতিমধ্যেই কোনও প্রার্থী না দাঁড়ানোর এবং নির্বাচনে শিবসেনার প্রার্থীকে সমর্থন করার ঘোষণা দিয়েছেন। এভাবেই এবারের উপনির্বাচনে মহাবিকাশ আঘাদির প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ঋতুজা লাটে। এই আসনের জন্য মুরজি প্যাটেলের নাম ঠিক করেছে মহারাষ্ট্র বিজেপি। এখন পর্যন্ত এই আসনে প্রার্থী নির্ধারণ করেনি শিন্দে গ্রুপ। আগামী ৩ নভেম্বর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে এবং ফলাফল ঘোষণা করা হবে ৬ নভেম্বর।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top