News Flash

  • Home
  • দিনের খবর
  • জম্মু ও কাশ্মীরে গুলির লড়াইনিহত ৩ জইশ জঙ্গিখতম আরও এক লস্কর-ই-তইবা সদস্য
Image

জম্মু ও কাশ্মীরে গুলির লড়াইনিহত ৩ জইশ জঙ্গিখতম আরও এক লস্কর-ই-তইবা সদস্য

শ্রীনগর, ৫ অক্টোবর (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের মধ্যে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে চার জঙ্গি নিহত হয়েছে। পুলিশ সূত্রে খবর, নিহত চার জঙ্গির মধ্যে তিন জন জইশ-ই-মহম্মদ জঙ্গি দলের। আর এক জঙ্গি লস্কর-ই-তইবার সদস্য। সোপিয়ানের দ্রাস এলাকায় গুলির লড়াইয়ে তিন জইশ জঙ্গি নিহত হয়েছে। তাদের মধ্যে দু’জনকে চিহ্নিত করেছে পুলিশ।

এলাকায় জঙ্গি রয়েছে, গোপন সূত্রে এই খবর পেয়ে মঙ্গলবার রাতে সোপিয়ানের দ্রাস ও মোলু এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। সেই সময়ই গুলির লড়াই শুরু হয়। মোলু এলাকায় এখনও গুলির লড়াই চলছে। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। নিহত জঙ্গিদের মধ্যে এক জনের নাম হানান বিন ইয়াকুব। অপর জঙ্গির নাম জামশেদ। সম্প্রতি পুলওয়ামায় এক পুলিশ আধিকারিক ও এক শ্রমিককে হত্যায় ওই জঙ্গিরা যুক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top