News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • অষ্টমীতে দুর্যোগের ঘনঘটা, স্বল্প সময়ের বৃষ্টিতে বেহাল তিলোত্তমা
Image

অষ্টমীতে দুর্যোগের ঘনঘটা, স্বল্প সময়ের বৃষ্টিতে বেহাল তিলোত্তমা

কলকাতা, ৩ অক্টোবর (হি.স.): অষ্টমীর সকালে কলকাতার আকাশে দুর্যোগের ঘনঘটা। সোমবার সকালেই ঝমঝম করে বৃষ্টি নামল কলকাতায়। দশমী পর্যন্ত এমনই বৃষ্টি হবে কলকাতা-সহ একাধিক জেলায়। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা এবং পূর্ব বর্ধমানের কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুরেও। বজ্রপাতের সময় সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শও দেওয়া হয়েছে। এদিন সকালে স্বল্প সময়ের বৃষ্টিতেই বেহাল হয়ে পড়ে তিলোত্তমা।

দশমী অবধি মেঘাচ্ছন্নই থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। হতে পারে বৃষ্টি, দক্ষিণবঙ্গের পাশাপাশি ভিজতে পারে উত্তরবঙ্গও। তবে, ভারী বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অষ্টমী পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকায়।

দশমীতে বৃষ্টি কিছুটা কমতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দশমীর দিন কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা। কলকাতায় পুজোর ক’টা দিন আকাশের মুখ ভার থাকবে বলেই জানাচ্ছেন আবহবিদরা। হাওয়া অফিস সূত্রে খবর, নবমীর কলকাতা মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে। আকাশ মূলত মেঘলা থাকবে। দশমীতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। সোমবার অষ্টমীর সকাল ছিল আংশিক মেঘলা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top