News Flash

  • Home
  • দিনের খবর
  • Kanpur Accident:কানপুরে ভয়াবহ দুর্ঘটনায় ২৭ পুণ্যার্থীর মৃত্যু
Image

Kanpur Accident:কানপুরে ভয়াবহ দুর্ঘটনায় ২৭ পুণ্যার্থীর মৃত্যু

কানপুর, ২ অক্টোবর (হি.স.) : কানপুরে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। মৃতরা প্রত্যেকেই তীর্থযাত্রী। শনিবার গভীর রাতে পুণ্যার্থীদের নিয়ে একটি ট্রাক্টর পুকুরে উল্টে গেলে তাঁদের মৃত্যু হয়। জখম হয়েছেন আরও বেশ কয়েকজন।

জানা গিয়েছে, ট্রাক্টর-ট্রলিতে প্রায় জনা চল্লিশেক মানুষ ছিলেন। কানপুরের সাঁধ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ট্রাক্টরটি উন্নাও থেকে ফিরছিল। চণ্ডিকাদেবীর মন্দিরে মুণ্ডন অনুষ্ঠানে গিয়েছিলেন পুণ্যার্থীরা। জানা গিয়েছে, কোর্থার বাসিন্দা রাজু নিষাদ তার সন্তানের মুণ্ডন করতে আত্মীয়দের সঙ্গে চন্দ্রিকা দেবীর মন্দিরে গিয়েছিলেন। রাজু ট্রাক্টর চালাচ্ছিল। অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে পরিবারের অবস্থা শোচনীয়। দুর্ঘটনার সময় লাফিয়ে পড়া মাত্র তিন-চারজন প্রাণে বেঁচে গেছেন বলে জানা গেছে। বাকিদের দাফন করা হয়েছে। মা-বাবা এবং ন্যাড়া করা শিশুটিও দুর্ঘটনায় মারা গেছে।
আহতদের অ্যাম্বুলেন্সে করে ভিতরগাঁও সিএইচসিতে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে একটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। তবে প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top