News Flash

  • Home
  • প্রধান খবর
  • Bengal-Assam:কোচবিহারে বাংলা-অসম সীমান্তে জাল নোট সহ ধৃত ব্যক্তি
Image

Bengal-Assam:কোচবিহারে বাংলা-অসম সীমান্তে জাল নোট সহ ধৃত ব্যক্তি

কোচবিহার, ১ অক্টোবর (হি.স.) : কোচবিহার জেলার বাংলা-অসম সীমান্ত লাগোয়া শ্রীরামপুর এলাকা থেকে জাল নোট সহ ধৃত ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে।

লবীলাল লেম্বু নামে সিকিমের এক ব্যক্তি লক্ষ্মীমপুর থেকে গোঁসাইগাঁও আসেন। হাতে একটি মাঝারি মাপের ব্যাগ। সেখানেই তিনি ভাড়া করেন একটি গাড়ি। চালককে বলেন সিকিম যাবেন তিনি। তবে তার আগে নিজেকে নৌসেনার ক্যাপ্টেন হিসেবে পরিচয় দিয়ে দিয়েছিল লবীলাল লেম্বু। এমনকী সে জানায়, তার কাছে রয়েছে মেডেল সহ ভারতীয় নৌবাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র।

এদিকে, অসম-বাংলা সীমান্তে একটি পেট্রোল পাম্পে তেল ভারতে গিয়ে সন্দেহ হয় গাড়িচালকের। বারবার তার মনে হতে থাকে লোকটি আদতে ভুয়ো। তাই ওই ব্যক্তি খবর দেন স্থানীয় শ্রীরামপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে তল্লাশি চালায় লবীলালের ব্যাগে। এরপরেই একে একে সেই ব্যাগ থেকে উদ্ধার হয় ১৫ লক্ষ টাকার জাল নোট। উদ্ধার হয় নৌসেনার মেডেল ও বেশ কিছু নথিপত্র। তখনই ওই ব্যক্তিকে আটক করে শ্রীরামপুর থানার পুলিশ। আপাতত তার পরিচয় খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। উৎস সন্ধান করা হচ্ছে উদ্ধার হওয়া জাল নোটের। কী উদ্দেশ্য ওই জল নোট নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

দিল্লিতে নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা চক্রের পর্দাফাঁস, ৪২৪ রিল বাজেয়াপ্ত; গ্রেপ্তার ১

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের স্পেশাল স্টাফ নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা মজুত ও বিক্রির একটি বড়…

ByByNews Desk Jul 30, 2026

ছাত্র বিক্ষোভে মেটালিক পেলেট ব্যবহারের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট, আহতদের চিকিৎসার নির্দেশ

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিক্ষোভকারী সাধারণ মানুষের বিরুদ্ধে মেটালিক পেলেট গান ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখার ইঙ্গিত দিল সুপ্রিম…

ByByNews Desk Jul 30, 2026

বিদেশে চক্ষু চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার অনুমতি না দেওয়ার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk Jul 30, 2026

বাঁকিপুর উপনির্বাচন: জন সুরাজ কর্মীদের আটক নিয়ে প্রশ্ন প্রশান্ত কিশোরের, কড়া ভোটার যাচাইকে সমর্থন

পাটনা, ৩০ জুলাই (আইএএনএস): বিহারের বহুল আলোচিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন নির্বাচনের আগের রাতে জন সুরাজ…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top