News Flash

  • Home
  • প্রধান খবর
  • Arrested:অঙ্কিতা খুনে গ্রেফতার উত্তরাখণ্ডের রাজস্ব আধিকারিক
Image

Arrested:অঙ্কিতা খুনে গ্রেফতার উত্তরাখণ্ডের রাজস্ব আধিকারিক

দেহরাদুন, ১ অক্টোবর (হি.স.) : অঙ্কিতা ভাণ্ডারি খুনে এবার গ্রেফতার করা হল উত্তরাখণ্ডের রাজস্ব দফতরের সাব-ইন্সপেক্টর বৈভব প্রতাপকে। এই ঘটনায় অনেক আগে থেকেই তদন্তকারীদের আতসকাচের নীচে ছিলেন বৈভব। সূত্রের খবর, শুক্রবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় আইপিএস রেণুকা দেবীর নেতৃত্বাধীন পুলিশের বিশেষ তদন্তকারী দল বা সিট। তথ্য বলছে, অঙ্কিতা ভাণ্ডারি হত্যা কাণ্ডে মূল অভিযুক্ত পুলকিত আর্যর সঙ্গে সম্পর্ক রয়েছে এই বৈভবের। তদন্তকারীদের দাবি, অঙ্কিতার খুনের ঘটনায় বৈভবের ভূমিকা যথেষ্ট রহস্যজনক। শেষমেশ তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামির নির্দেশে যে বিশেষ তদন্তকারী দল গঠিত হয়েছে, সেই দলের সদস্যরা দীর্ঘক্ষণ বৈভবকে জিজ্ঞাসাবাদ করেন ৷ অভিযোগ, অঙ্কিতার মৃত্যুর পর একজন প্রশাসনিক আধিকারিক হিসাবে বৈভবের যে তৎপরতা দেখানো উচিত ছিল, তিনি সেই দায়িত্ব পালন করেননি।
তথ্য বলছে, অঙ্কিতার নিখোঁজ হওয়ার বিষয়টি সামনে আসতেই ছুটিতে চলে যান বৈভব। এমনকী, গত ১৯ সেপ্টেম্বর এই ঘটনায় মূল অভিযুক্ত পুলকিত আর্যর সঙ্গেও দেখা করেন তিনি। বিষয়টি জানার পরই সিট-এর রাডারে চলে আসেন বৈভব। সূত্রের দাবি, আগামী দিনে এই ঘটনায় আরও একাধিক হেভিওয়েটকে গ্রেফতার করা হতে পারে।

Releated Posts

ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন মেধা, জনসেবা ও নৈতিক দৃঢ়তার প্রতীক: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৬ জুলাই (আইএএনএস): ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে সোমবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 6, 2026

বিহার, মধ্যপ্রদেশ ও গুজরাটের তিন বিধানসভা কেন্দ্রে ৩০ জুলাই উপনির্বাচন, বিজ্ঞপ্তি জারি নির্বাচন কমিশনের

নয়াদিল্লি, ৬ জুলাই (আইএএনএস): বিহার, মধ্যপ্রদেশ ও গুজরাটের তিনটি বিধানসভা আসনে উপনির্বাচনের জন্য সোমবার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে…

ByByNews Desk Jul 6, 2026

ই-২০ পেট্রোলে ১.৯০ লক্ষ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয়, ইথানল মিশ্রণ এখন বিশ্বজুড়েই প্রচলিত: কেন্দ্র

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ইথানল মিশ্রিত পেট্রোল (ইবিপি) কর্মসূচি ভারতের জ্বালানি রূপান্তর এবং জৈব জ্বালানি নীতির অন্যতম গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Jul 5, 2026

‘যুবশক্তিকে নিয়ে গর্বিত’, গুজরাটের সেমিকন্ডাক্টর কারখানায় কর্মরত তরুণী ও আদিবাসী কর্মীদের প্রশংসায় প্রধানমন্ত্রী

সানন্দ/নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): গুজরাটের সানন্দে সিজি সেমির আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট (ওস্যাট) কেন্দ্র উদ্বোধনের একদিন পর…

ByByNews Desk Jul 5, 2026
Scroll to Top