News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Manik Saha:মৎস্য চাষের উন্নতিতে ফিসারি কলেজের বড় অবদান রয়েছে : মুখ্যমন্ত্রী
Image

Manik Saha:মৎস্য চাষের উন্নতিতে ফিসারি কলেজের বড় অবদান রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর : ত্রিপুরার একমাত্র ফিসারি কলেজ দেশের অন্যান্য রাজ্যের ফিসারি কলেজ থেকে কোন অংশে কম নয়। সারা দেশে এই কলেজ সমাদ্রিত। ত্রিপুরার ফিসারি কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের প্রত্যেক রাজ্যের বিভিন্ন সংস্কৃতির ছাত্রছাত্রীরা রয়েছে। যা একাধারে পঠন-পাঠনের সঙ্গে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা বহন করে। আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা পশ্চিম জেলার অন্তর্গত লেম্বুছড়াস্থিত রাজ্যের একমাত্র ফিসারি কলেজের রৌপ্য জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন। অনুষ্ঠানের প্রথমে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা কলেজ চত্বরে স্টেট ফ্লাওয়ার নাগেস্বর গাছের চারা রোপন করেন। এরপর তিনি কলেজের মিউজিয়াম, গ্যালারী ইত্যাদি পরিদর্শন করেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়াও মুখ্যমন্ত্রী শ্রীসাহার হাত ধরে মৎস্য সুবিধাভোগী চাষীদের মধ্যে মাছের পোনা এবং মাছের খাদ্য সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, মাছ অতি প্রয়োজনীয় খাদ্য। মূলত বাঙ্গালীরাই মাছের প্রতি আসক্ত। প্রায় ৯৫ থেকে ৯৬ শতাংশ বাঙ্গালীর কাছে মাছ খুবই প্রিয়। রাজ্যও মাছ উৎপাদনে এগিয়ে রয়েছে। তিনি বলেন, মৎস্য উৎপাদনে তথা মৎস্য চাষের উন্নতিতে এই কলেজের বড় অবদান রয়েছে। উত্তর পূর্বাঞ্চলে এই কলেজ তার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ণ করে চলছে। মুখ্যমন্ত্রী কলেজের জনকল্যাণমুখী কর্মসূচিগুলিকে জনসাধারণের সম্মুখে প্রচারের আলোয় নিয়ে যাওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান। এ প্রসঙ্গে তিনি প্রতি ঘরে সুশাসন অভিযানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, রাজ্যের বর্তমান সরকার প্রতিটি ক্ষেত্রে একশত শতাংশ সাফল্য পাবার উদ্দেশ্যে রাজব্যাপী প্রতি ঘরে সুশাসন অভিযান চালু করেছে। তিনি বলেন, কিছুদিন পূর্বে দিল্লীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে রাজ্যের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সেখানে রাজ্যের অনেকগুলি ক্ষেত্রের সম্পর্কে মুখ্যমন্ত্রী রাজ্যের সাফল্যের পরিসংখ্যান তুলে ধরেন। সেক্ষেত্রে দেশের অনেক রাজ্য থেকেই ত্রিপুরার সাফল্য অনেক বেশি ছিল। তিনি বলেন, এই কলেজে ছাত্রছাত্রীদের জন্য ডিগ্রী কোর্স থেকে শুরু করে উচ্চ শিক্ষারও অনেক সুযোগ রয়েছে। এই কলেজের গড়িমা অনেক, যা রক্ষার দায়িত্ব সবার। পাশাপাশি এই কলেজের মানকে আরও বাড়াতে সবাইকে লক্ষ্যস্থির করে মিশন মুডে কাজ করতে হবে। তবেই প্রকৃত সাফল্য আসবে। উল্লেখ্য, অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কলেজের দুই কৃতি শিক্ষার্থীদের হাতে চেক এবং শংসাপত্র তুলে দেন। তাছাড়াও মুখ্যমন্ত্রী কলেজের ২৫ বছর পূর্তির লোগো, ক্যালেন্ডার, ম্যাগাজিন প্রকাশ করেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের (ইম্ফল) উপাচার্য ড. অনুপম মিশ্রা। এছাড়াও বক্তব্য রাখেন বিধায়ক কৃষ্ণধন দাস, ডেপুটি ডাইরেক্টর জেনারেল (আই সি এ আর) ড. জে কে জেনা এবং ধন্যবাদসূচক বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে ত্রিপুরার ফিসারি কলেজের ডিন প্রফেসর রতন কুমার সাহা।

Releated Posts

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top