News Flash

  • Home
  • প্রধান খবর
  • Dilip Ghosh:উনিও জেলে যাবেন, আব্দুর রহিম বক্সিকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের
Image

Dilip Ghosh:উনিও জেলে যাবেন, আব্দুর রহিম বক্সিকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের

মালদা, ৩০ সেপ্টেম্বর (হি. স.): ‘উনিও জেলে যাবেন। যেমন ওনার দলের দাদারা গেছেন’| শুক্রবার পঞ্চমীর সকালে মালদা জেলা তৃণমূল সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সিকে এভাবেই হুঁশিয়ারি দিলেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

সম্প্রতি বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে আব্দুর রহিম বক্সি বলেছিলেন, ‘বুথে বুথে তৃণমূল কংগ্রেস তৈরি। তোমরা বুথে ঢুকে দেখাও।’ পঞ্চায়েত নির্বাচন বিরোধীশূন্য করারও হঙ্কার দেন তিনি। গাজোলের পর রতুয়ার শ্রীপুরের সভা থেকে এই মর্মে মন্তব্য করেন শাসকদলের নেতা।এদিকে এর আগে এই তৃণমূল বিধায়কের মুখে শোনা গিয়েছিল বাঁশ-দাওয়াই। বিরোধীদের হাত খসানোর, পা কেটে নেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। তিনি বলেছিলেন, ‘জেনে রাখুন বিজেপির বন্ধু, জেনে রাখুন সিপিএমের বন্ধু, জেনে রাখেন কংগ্রেসের বন্ধুরা, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্য়োপাধ্যায়, সে…চুপ করে বসে আছে। হাতে বালা পরে নয়। বাঁশ দেখালে হাত খসিয়ে দেওয়া হবে। বাঁশ দেখালে পা কেটে নেওয়া হবে।’ তাঁর এই মন্তব্য নিয়ে সুর চড়িয়েছিলেন বিরোধীরা। আর এবার কড়া প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ।শুক্রবার সকালে মালদা টাউন স্টেশনে নেমে দিলীপ ঘোষ বলেন,’উনিও জেলে যাবেন। যেমন ওনার দলের দাদারা গেছেন’|

Releated Posts

বিশ্বজুড়ে এআই ঝুঁকির মধ্যেও শক্তিশালী অবস্থানে ভারত: আরবিআই গভর্নর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উন্নত অর্থনীতির দেশগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পর্কিত অতিমূল্যায়িত সম্পদের দরপতন হলে ভারত উপকৃত হতে পারে। এর…

ByByNews Desk Oct 3, 2026

ফর্ম-৭ আবেদন নিয়ে এফআইআর প্রত্যাহারের দাবি, কর্ণাটকের ডিজিপি-আইজিপি-র দ্বারস্থ বিজেপি

বেঙ্গালুরু, ৩ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকায় নাম সংক্রান্ত আপত্তি জানাতে ফর্ম-৭ জমা দেওয়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে দায়ের…

ByByNews Desk Oct 3, 2026

কর্ণাটকের খরায় দ্রুত হস্তক্ষেপের দাবি, মোদীকে চিঠি খাড়গের

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভয়াবহ খরা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্যক্তিগত ও…

ByByNews Desk Oct 3, 2026

মোদী সরকারের ঐতিহাসিক সাফল্য, তুরস্ক থেকে মাদক পাচার চক্রের ‘কিংপিন’ নবপ্রীত সিংকে ফেরানোয় শাহর প্রশংসা

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): তুরস্ক থেকে মাদক পাচার চক্রের অন্যতম প্রধান অভিযুক্ত নবপ্রীত সিংকে ভারতে ফিরিয়ে আনার ঘটনাকে…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top