News Flash

  • Home
  • বিদেশ
  • কাবুলের শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে বিস্ফোরণ; মৃত্যু ১৯ জনের, আহত কমপক্ষে ২৭
Image

কাবুলের শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে বিস্ফোরণ; মৃত্যু ১৯ জনের, আহত কমপক্ষে ২৭

কাবুল, ৩০ সেপ্টেম্বর (হি.স.): নাশকতা হামলায় এবার রক্তাক্ত হল কাবুলের একটি শিক্ষা প্রতিষ্ঠান। শুক্রবার সকালে কাবুলের একটি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ২৭। নিহত এবং আহতের সংখ্যা বাড়তে পারে। শুক্রবার স্থানীয় সময় অনুযায়ী সকাল সাড়ে ৭টা নাগাদ এই বিস্ফোরণ ঘটে। কাবুলের পশ্চিম দিকে ‘কাজ় এডুকেশন সেন্টার’ হঠাৎই কেঁপে ওঠে তীব্র শব্দে। সেখানে তখন পরীক্ষা চলছিল। বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক ওই পরীক্ষায় বসেছিলেন অনেক পড়ুয়া।

এখনও পর্যন্ত কোনও সংগঠনের তরফে এই আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করা হয়নি। তালিবানের তরফে জানানো হয়েছে, ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছেছে তাদের নিরাপত্তারক্ষীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, দুৰ্ভাগ্যবশত বিস্ফোরণে অনেকের মৃত্যু হয়েছে। পড়ুয়াদের মাঝে এক আত্মঘাতী বোমারু ছিল বলে মনে করা হচ্ছে।

Releated Posts

আরএসএস প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতির দাবি, কার্নি সরকারকে ১০০-র বেশি সংগঠনের চিঠি

ওয়াশিংটন, ১৯ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতি দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 19, 2026

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করব, অভিযোগ নয়: ওমর আবদুল্লাহ

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর সফররত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চলটির পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে…

ByByNews Desk Aug 19, 2026

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করলে ‘সম্মানজনক অভ্যর্থনা’ জানানো হবে: হাইকমিশনার

ঢাকা, ১৯ আগস্ট (আইএএনএস): বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাঁকে ‘সম্মানজনক অভ্যর্থনা’ জানানো হবে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 19, 2026

ফ্লোরিডায় ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ী ভারতীয় বংশোদ্ভূত পিয়া দান্ডিয়া

ওয়াশিংটন, ১৯ আগস্ট (আইএএনএস): ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিক্ষাবিদ পিয়া দান্ডিয়া ফ্লোরিডার ২২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ী হয়েছেন।…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top