News Flash

  • Home
  • দিনের খবর
  • পিএফআই-কে নিষেধাজ্ঞার মাধ্যমে দেশ-বিরোধীদের বার্তা, তারা টিকতে পারবে না ভারতে : বোম্মাই
Image

পিএফআই-কে নিষেধাজ্ঞার মাধ্যমে দেশ-বিরোধীদের বার্তা, তারা টিকতে পারবে না ভারতে : বোম্মাই

বেঙ্গালুরু, ২৮ সেপ্টেম্বর (হি.স.): পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-র বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে স্বাগত জানালেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই। তাঁর মতে, পিএফআই-কে নিষেধাজ্ঞার মাধ্যমে দেশ-বিরোধীদের এই বার্তা দেওয়া হয়েছে যে, তারা টিকতে পারবে না ভারতে। প্রসঙ্গত, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-এর উপর ৫ বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পিএফআই-এর শরিক দলগুলির উপরেও।

কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই বলেছেন, “সিপিআই, সিপিএম এবং কংগ্রেসের মত বিরোধী দল-সহ সমস্ত রাজনৈতিক দল এবং দেশের জনগণের দীর্ঘদিনের দাবি ছিল এটি। পিএফআই দেশবিরোধী কার্যকলাপ, হিংসায় জড়িত ছিল। দেশের বাইরে তাঁদের কমান্ড ছিল।” মুখ্যমন্ত্রী বোম্মাই আরও বলেছেন, “সীমান্তের ওপারে গিয়ে কয়েকজন প্রশিক্ষণও নিয়েছিল। এই সংগঠনটিকে নিষিদ্ধ করার সময় এসেছে। ভারত সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপ দেশ-বিরোধীদের জন্য একটি বার্তা। আমি জনগণকে এই ধরনের সংগঠনের সঙ্গে যুক্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।”

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top