News Flash

  • Home
  • প্রধান খবর
  • Raiganj:যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস পালন রায়গঞ্জে
Image

Raiganj:যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস পালন রায়গঞ্জে

রায়গঞ্জ, ২৬ সেপ্টেম্বর (হি. স.) : দক্ষিণ দিনাজপুরের রায়গঞ্জে পালিত হল পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ২০৩তম জন্মদিন । সোমবার পুরসভা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় দিনটি ।

সোমবার রায়গঞ্জ পুরসভার তরফে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন সন্দীপ বিশ্বাস সহ অন্যান্যরা। পরবর্তীতে এআইডিএসও-র তরফে বিদ্যাসাগরকে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করা হয়। সংগঠনের তরফে জেলা সম্পাদক শ্যামল দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, এদিন সকালে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রাতঃ ভ্রমণকারীদের সংস্থা ভোরের আলোর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের হস্টেল প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় বিদ্যাসারের জন্মদিন পালন করা হয়। এই উপলক্ষ্যে প্রবীর গুহের সম্পাদনায় ভোরের আলো সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যাপক তাপস কুমার বসু, অধ্যাপক প্রহ্লাদ কুমার বিশ্বাস সহ অন্যান্য শিক্ষকরা।

Releated Posts

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026

২০ হাজার পুলিশ পদে নিয়োগের দাবিতে হায়দরাবাদে বিক্ষোভ, রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা

হায়দরাবাদ, ৩ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানায় পুলিশ বিভাগে ২০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে সোমবার হায়দরাবাদের ইন্দিরা পার্ক মোড়ে আকস্মিক…

ByByNews Desk Aug 3, 2026

জুলাইয়ে ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা উৎপাদনে ৯.৬১ শতাংশ বৃদ্ধি, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): দেশের ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা খনি থেকে উৎপাদন চলতি বছরের জুলাই মাসে উল্লেখযোগ্য হারে…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top