News Flash

  • Home
  • বিদেশ
  • রাশিয়ার স্কুলে একনাগাড়ে বন্দুকবাজের গুলিতে নিহত ৭, আহত ২০
Image

রাশিয়ার স্কুলে একনাগাড়ে বন্দুকবাজের গুলিতে নিহত ৭, আহত ২০

মস্কো, ২৬ সেপ্টেম্বর (হি.স.): মধ্য রাশিয়ার একটি স্কুলে ভয়াবহ গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়াল। সোমবার রাশিয়ার ইজেভস্কের একটি স্কুল লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে এক আততায়ী। ইজেভস্কের ওই স্কুলে গুলির জেরে ঘটনাস্থলে ৭ জনের মৃত্যু হয়। আহত হন আরও ২০ জন। ইসভেসকের গভর্নর জানান, ইজেভস্কের ওই স্কুলে গুলি চালিয়ে পরপর ৭ জনকে খুনের পর আততায়ী নিজের মাথায় গুলি করে এবং সেখানেই তার মৃত্যু হয়। বেসরকারি সূত্রের খবর, মৃতের সংখ্যা ৯।

কী কারণে এই হামলা স্পষ্ট হয়নি। এই ঘটনার সঙ্গে সঙ্গে স্কুলটি খালি করে দেওয়া হয়। বন্দুকবাজের পরিচয় এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রের খবর, মধ্য রাশিয়ার স্কুলে বন্দুকবাজের হামলায় কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে পাঁচ শিশু। সোমবার মধ্য রাশিয়ার ইজেভস্কের একটি স্কুলে গুলি চালায় এক বন্দুকবাজ। জখম হয়েছেন আরও ২০ জন।

Releated Posts

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026

বাড়ছে অসন্তোষ, পাকিস্তানে সামরিক-বেসামরিক সংঘাতের আশঙ্কা

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া (কেপি) এবং পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ দীর্ঘদিন ধরে অশান্তি অব্যাহত…

ByByNews Desk Sep 8, 2026

এইচ-১বি ভিসায় নতুন ফি-র পক্ষে ট্রাম্প, অগ্রাধিকার মার্কিন কর্মীদের

ওয়াশিংটন, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রমিক দিবস উপলক্ষে দেওয়া বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসার আবেদনের ক্ষেত্রে প্রস্তাবিত…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top