News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Tripura:সিধাইয়ে চুরি যাওয়া গরু উদ্ধার, চোরকে বাড়িতে না পেয়ে বসতঘর জ্বালিয়ে দিল এলাকাবাসী
Image

Tripura:সিধাইয়ে চুরি যাওয়া গরু উদ্ধার, চোরকে বাড়িতে না পেয়ে বসতঘর জ্বালিয়ে দিল এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর ৷৷  পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকায় আস্থা হারিয়ে গরু চোরদের বাগে আনতে পাহারা দিতে নেমে এলাকাবাসীর হাতে আটক এক বাংলাদেশী গরু চোর৷ তাকে জিজ্ঞাসা চালিয়ে ভারতীয় আরও দুই গরু চোরের সন্ধান পাওয়ার পাশাপাশি ছয়টি চুরি যাওয়া গরু উদ্ধার করল এলাকার মানুষ৷ ঘটনা সিধাই থানাধীন বিজয়নগর এলাকায়৷ গত বৃহস্পতিবার গভীর রাতে মোহনপুরের কলাগাছিয়া এলাকার নবনগর গ্রামের জগদীশ সরকারের বাড়ি থেকে ছয়টি গাভী চুরি করে নিয়ে যেতে সক্ষম হয় চোরেরা৷ শুক্রবার রাত থেকে পাহারা দিতে শুরু করে এলাকার মানুষ৷এই রাতেই তাদের হাতে আটক হয় বাংলাদেশ থেকে আসা সাবান মিয়া নামে এক গরু চোর৷ তাকে উত্তম মাধ্যম দিয়ে জিজ্ঞাসাবাদ করতেই সে জানায় মোহনপুরের বিজয়নগর গ্রামের অরুণ সরকার এবং মানিক দাস তার সাথে এই গরু চুরি কান্ডে জড়িত৷ যথারীতি এলাকার মানুষ মানিক দাসের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি গোপন ঘরে ছয়টি গরুর হদিশ পান৷ আটক করা হয় অভিযুক্ত মানিক দাসকে৷  রাম ধোলাই দেওয়ার পর সে জানায় তার প্রতিবেশী অরুণ সরকার তার বাড়িতে এনে গাভী গুলো রেখে গেছে৷ সে আরো বলে তাকে হুমকি দিয়েছে গাভীগুলো না রাখলে তাকে এলাকায় থাকতে দেওয়া হবে না৷ এলাকাবাসী গাভী উদ্ধারে পাশাপাশি আটক করা বাংলাদেশের চোর সমেত তাকে উত্তম মধ্যম দিয়ে সিধাই বিওপির বিএসএফের হাতে তুলে দেন৷ এদিকে উত্তেজিত জনতা অরুণ সরকার বাড়িতে তল্লাশী চালিয়ে তাকে বাড়িতে না পেয়ে তার ঘরে আগুন লাগিয়ে দেয়৷ এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা দাবি করেন এই চুরি কাণ্ডের সাথে যারা যারা জড়িত জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে সব কটাকে আটক করুক পুলিশ৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top