নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর ৷৷ পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকায় আস্থা হারিয়ে গরু চোরদের বাগে আনতে পাহারা দিতে নেমে এলাকাবাসীর হাতে আটক এক বাংলাদেশী গরু চোর৷ তাকে জিজ্ঞাসা চালিয়ে ভারতীয় আরও দুই গরু চোরের সন্ধান পাওয়ার পাশাপাশি ছয়টি চুরি যাওয়া গরু উদ্ধার করল এলাকার মানুষ৷ ঘটনা সিধাই থানাধীন বিজয়নগর এলাকায়৷ গত বৃহস্পতিবার গভীর রাতে মোহনপুরের কলাগাছিয়া এলাকার নবনগর গ্রামের জগদীশ সরকারের বাড়ি থেকে ছয়টি গাভী চুরি করে নিয়ে যেতে সক্ষম হয় চোরেরা৷ শুক্রবার রাত থেকে পাহারা দিতে শুরু করে এলাকার মানুষ৷এই রাতেই তাদের হাতে আটক হয় বাংলাদেশ থেকে আসা সাবান মিয়া নামে এক গরু চোর৷ তাকে উত্তম মাধ্যম দিয়ে জিজ্ঞাসাবাদ করতেই সে জানায় মোহনপুরের বিজয়নগর গ্রামের অরুণ সরকার এবং মানিক দাস তার সাথে এই গরু চুরি কান্ডে জড়িত৷ যথারীতি এলাকার মানুষ মানিক দাসের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি গোপন ঘরে ছয়টি গরুর হদিশ পান৷ আটক করা হয় অভিযুক্ত মানিক দাসকে৷ রাম ধোলাই দেওয়ার পর সে জানায় তার প্রতিবেশী অরুণ সরকার তার বাড়িতে এনে গাভী গুলো রেখে গেছে৷ সে আরো বলে তাকে হুমকি দিয়েছে গাভীগুলো না রাখলে তাকে এলাকায় থাকতে দেওয়া হবে না৷ এলাকাবাসী গাভী উদ্ধারে পাশাপাশি আটক করা বাংলাদেশের চোর সমেত তাকে উত্তম মধ্যম দিয়ে সিধাই বিওপির বিএসএফের হাতে তুলে দেন৷ এদিকে উত্তেজিত জনতা অরুণ সরকার বাড়িতে তল্লাশী চালিয়ে তাকে বাড়িতে না পেয়ে তার ঘরে আগুন লাগিয়ে দেয়৷ এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা দাবি করেন এই চুরি কাণ্ডের সাথে যারা যারা জড়িত জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে সব কটাকে আটক করুক পুলিশ৷

Tripura:সিধাইয়ে চুরি যাওয়া গরু উদ্ধার, চোরকে বাড়িতে না পেয়ে বসতঘর জ্বালিয়ে দিল এলাকাবাসী
Releated Posts
সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি
ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…
সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা
ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…
সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা
সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…
চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…


















