News Flash

  • Home
  • মুখ্য খবর
  • PMAY:প্রধানমন্ত্রী আবাস যোজনায় ফুলবাড়িতে প্রায় ৫০ জন সুবিধাভোগীর নাম বাদ
Image

PMAY:প্রধানমন্ত্রী আবাস যোজনায় ফুলবাড়িতে প্রায় ৫০ জন সুবিধাভোগীর নাম বাদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর ৷৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় ফুলবাড়িতে প্রায় ৫০ জন বেনিফিসারির নাম বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভেতে তাদের নাম কাটা হয় বলে অভিযোগ৷ কদমতলা ব্লক এলাকার ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে এই প্রাপকদের নাম বাদ পড়ায় তারা জেলাশাসক, বিডিও এর কাছে চিঠি দিয়ে ও সুরাহা হচ্ছেনা৷ ঠিক কি কারণে সার্ভে থেকে তাদের নাম কাটা পড়লো তার পিছনে কি কোন রাজনৈতিক কারণ রয়েছে? তবে সরকার বলছে সবকা সাথ সাবকা বিকাশ৷ আবাস বন্টনে দলবাজির তেমন একটা নজীর না থাকলে ফুলবাড়ির ঘটনাটি ব্লকের বিডিও কে মাঠে এসে তদন্ত করার দাবি জানাচ্ছেন বঞ্চিত বেনিফিসারিরা৷ উদাহরণ স্বরূপ ফুলবাড়ির গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়াডের বাসিন্দা আছাব উদ্দিন- পিতা তয়মুছ আলী৷ তার বাঁশের বেড়ার মাটির লেপুনি দেওয়া ঘর৷ রেশন কার্ডও এডহক  বিপিএল৷ আছাব উদ্দিনের আওয়াস আইডি ১১৮০৩৪৫৪৮ স্ত্রী সহ ৫ সদস্য পরিবারে কিন্তু সরকারি ঘর থেকে বঞ্চিত৷ আছাবের মত বাদ পড়া আরো ব্যক্তিদের একই হাল৷ প্রধানমন্ত্রী আবাস থেকে আছাবের মত গরীব মানুষরা বাদ পড়লে প্রধানমন্ত্রীর স্বপ্ণ পুরণ হবেনা কখনো৷ কদমতলা ব্লকের নতুন বিডিও প্রণয় দাস দায়িত্বভার নেওয়ার পর ব্লকের কাজকর্মের অনেকটাই পরিবর্তন হয়েছে৷ তরুণ এই বিডিও এর কাজকর্মে  মানুষের দৃষ্টি আকর্ষিত হয়েছে৷ ফুলবাড়ির  বঞ্চিত ঘর প্রাপকদের অভিযোগ শোনা উচিত বিডিও সাহেবের৷ পুনরায় সার্ভে হলেও বিডিও সাহেব নিজে বাড়ি গুলি পরিদর্শন করলে বেরিয়ে আসবে আসল তথ্য৷ এখন দেখার  বিডিও এই বিষয়ে ভুমিকা নেন কিনা৷ রাজনৈতিক কারণ সহ অন্য কোন কারণে এই গরীব মানুষদের প্রধানমন্ত্রী আবাস থেকে বঞ্চিত করলে দলবাজির ছাপ্পা লাগবে শাসকদলের গায়ে৷ এ বিষয়ে ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ভুমিকা নিয়ে বেশ অসন্তুষ্ট বঞ্চিত বেনিফিসারিরা৷

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top