News Flash

  • Home
  • প্রধান খবর
  • আজ থেকে বিহারে দুই দিনের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Image

আজ থেকে বিহারে দুই দিনের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : আজ শুক্রবার দুদিনের সফরে বিহারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুদিন পূর্ণিয়া ও কিষাণগঞ্জ জেলায় বিভিন্ন কর্মসূচিতে তিনি উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

শুক্রবার পূর্ণিয়ার চুনাপুর বিমানবন্দরে পৌঁছবেন অমিত শাহ। সেখান থেকে তিনি পূর্ণিয়ার রংভূমি ময়দানে গিয়ে জনসভায় ভাষণ দেবেন। দুপুর ১২টায় এখানে সমাবেশ শুরু হয়ে চলবে বিকেল ৩টা পর্যন্ত। এরপর শাহ চুনাপুর বিমানবন্দরে ফিরে আসবেন এবং সেখান থেকে হেলিকপ্টারযোগে খাগড়া কিষাণগঞ্জের উদ্দেশে রওনা হবেন। কিষাণগঞ্জে তিনি মাতা গুজরি বিশ্ববিদ্যালয়ে থাকবেন। বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক হবে এবং তারপর নৈশভোজের কর্মসূচি রয়েছে।
শনিবার বুধী কালী মন্দিরে গিয়ে পুজো দেবেন অমিত শাহ। এর পর ফতেপুর নেপাল সীমান্তে অবস্থিত এসএসবি ক্যাম্পে যাবে। এখানে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করবেন। আবার তিনি মাতা গুজরি বিশ্ববিদ্যালয়ে ফিরে আসবেন, সেখানে তিনি জেলা কোর কমিটির বৈঠক করবেন। এর পরে, সন্ধ্যায় পূর্ণিয়া বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন।

Releated Posts

সরকারের কাজকে ‘ইনোভেশন ল্যাব’ হিসেবে দেখেন মোদি, তুলে ধরা হল একাধিক প্রশাসনিক উদ্যোগ

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে ‘চিন্তন শিবির’ আয়োজনের মধ্যেই ‘মোদি স্টোরি’ নামে একটি…

ByByNews Desk Sep 23, 2026

সিইসির জ্ঞানেশ কুমারের পদত্যাগ চাইল কংগ্রেস, ‘একতরফা’ কাজের অভিযোগ

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর: মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করল কংগ্রেস। নির্বাচন কমিশনকে…

ByByNews Desk Sep 23, 2026

এসআইআর বিতর্কে নির্বাচন কমিশনের সাফাই, ‘মতপার্থক্য স্বাভাবিক, সাম্প্রতিক সব সিদ্ধান্ত সর্বসম্মত’

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অভ্যন্তরীণ মতপার্থক্যের অভিযোগের মধ্যে বুধবার নিজেদের অবস্থান…

ByByNews Desk Sep 23, 2026

‘নিজের পাশাপাশি সমাজের জন্য কাজ করুন’, স্নাতকদের বার্তা রাষ্ট্রপতি মুর্মুর

বদোদরা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): শিক্ষা ও পেশাগত দক্ষতাকে শুধু ব্যক্তিগত সাফল্যের জন্য নয়, সমাজ ও দেশের কল্যাণে কাজে…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top