News Flash

  • Home
  • দিনের খবর
  • ২৫ সেপ্টেম্বর অবধি উত্তরাখণ্ডে বৃষ্টির কমলা সতর্কতা, শনিবার বর্ষণ বাড়বে পশ্চিম উত্তর প্রদেশে
Image

২৫ সেপ্টেম্বর অবধি উত্তরাখণ্ডে বৃষ্টির কমলা সতর্কতা, শনিবার বর্ষণ বাড়বে পশ্চিম উত্তর প্রদেশে

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.): ফের দুর্যোগের ভ্রুকুটি দেবভূমি উত্তরাখণ্ডে। ২৩-২৫ সেপ্টেম্বর উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করল ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আইএমডি-র বিজ্ঞানী আর কে জেনামানি জানিয়েছেন, ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর উত্তরাখণ্ডে অতি ভারী বৃষ্টিপাতের ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল পশ্চিম উত্তর প্রদেশে বৃষ্টি বাড়বে বলে আশা করা হচ্ছে।

উত্তর প্রদেশের পশ্চিমাংশে গত ২৪ ঘন্টায় প্রবল বর্ষণে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এদিন বন্যা কবলিত এলাকা আকাশপথে পরিদর্শন করেন। উত্তরাখণ্ডে এদিনও প্রবল বৃষ্টি হয়েছে। এদিকে, জাতীয় রাজধানী অঞ্চল সহ দিল্লির অনেকাংশ প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে শুক্রবার। শহরের সর্বত্র জল জমে থাকায় বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়। প্রতিকূল আবহাওয়ার প্রেক্ষিতে নয়ডায় এদিন স্কুলগুলিতে প্রথম থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top