News Flash

  • Home
  • প্রধান খবর
  • TMC:পুজোর মুখে ৬২ লক্ষের বেশি রেশন কার্ড নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত রাজ্য সরকারের
Image

TMC:পুজোর মুখে ৬২ লক্ষের বেশি রেশন কার্ড নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত রাজ্য সরকারের

কলকাতা, ২২ সেপ্টেম্বর (হি. স.) : পুজোর মুখে ৬২ লক্ষেরও বেশি রেশন কার্ড নিষ্ক্রিয় করল রাজ্য সরকার। ভুয়ো রেশন কার্ড সংক্রান্ত প্রশ্নের উত্তরে বৃহস্পতিবার এ কথা বিধানসভায় জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।

খাদ্যমন্ত্রীর দাবি, এই মুহূর্তে রাজ্যে সক্রিয় কার্ডের সংখ্যা ৮ কোটি ৯৭ লক্ষ। তবে তাঁর যুক্তি, ভুয়ো রেশন কার্ডের ‘ক্লিনসিং’-র এই প্রক্রিয়া চলতে থাকবে। অস্তিত্বহীন, মৃত ও ভুয়ো মিলিয়ে ৬২ লক্ষ ২৪ হাজারের বেশি রেশন কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে, জানালেন তিনি। এতেই শেষ নয়। রেশন কার্ড নিয়ে এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে, জানিয়েছেন তিনি।

পরে বিষয়টি বুঝিয়ে বলেন রাজ্যের খাদ্যমন্ত্রী। তাঁর ব্যাখ্যা, যে ৬২ লক্ষ ২৪ হাজার রেশন কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে তাতে কোনও ভুল হয়ে থাকলে ফের সংশ্লিষ্ট ব্যক্তির কার্ড সক্রিয় করা যেতে পারে। ভুল অর্থে নিয়ম মেনে যাঁর রেশন পাওয়ার কথা কিন্তু পেলেন না, তাঁদের ক্ষেত্রে নতুন করে এই কার্ড সক্রিয় করা যাবে।

তা হলে কার্ড নিষ্ক্রিয় করার ক্ষেত্রে কী মাপকাঠি অনুসরণ করা হয়েছে? খাদ্যমন্ত্রীর কথায়, কেউ যদি স্বেচ্ছায় কার্ড ‘সারেন্ডার’ করেন, কোনও উপভোক্তার যদি মৃত্যু হয় বা কোনও কারণে উপভোক্তা যদি রেশন নিতে আগ্রহী না হন, সেই সব ক্ষেত্রে এই কার্ড নিষ্ক্রিয় হবে। কেউ যদি দীর্ঘ দিন ধরে কার্ডে রেশন না তোলেন, সেক্ষেত্রেও নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কথা। তবে স্রেফ যে ৬২ লক্ষ ২৪ হাজার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে, তা-ই নয়। একই সময়ে ‘দুয়ারে সরকার’ ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে ২৬ লক্ষ নতুন রেশন কার্ড তৈরিও করা হয়েছে, জানালেন রথীন ঘোষ।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top