News Flash

  • Home
  • দিনের খবর
  • CPIM:জলকামান ও লাঠি, রায়গঞ্জে বাম সমাবেশে চরম অশান্তি
Image

CPIM:জলকামান ও লাঠি, রায়গঞ্জে বাম সমাবেশে চরম অশান্তি

উত্তর দিনাজপুরের, ২২ সেপ্টেম্বর (হি. স.) : আবারও দুর্নীতি ইস্যুতে সিপিএম-এর বিক্ষোভ কর্মসূচি। এবারের স্থান রায়গঞ্জ। ‘চোর ধরো জেল ভরো’ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার উত্তেজনা ছড়াল সেখানে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে ছুড়তে হয় জলকামান।

রাজ্যজুড়ে লাগাতার কর্মসূচি পালন করে এসেছে বামফ্রন্ট। এর আগে বর্ধমান, ২রা সেপ্টেম্বর জাঠা, এরপর সিজিও অভিযান, লালবাজার অভিযান, পৌরসভা অভিযানে বিক্ষোভ কর্মসূচি পালন করে বামেরা। এরপর বৃহস্পতিবার আবারও পথে নামে সিপিএম। একশো দিনের কাজের দুর্নীতি সহ একাধিক ইস্যুতে বিক্ষোভ দেখান বাম কর্মী-সমর্থকরা। ব্যারিকেড ভেঙেই এগোন তাঁরা।

সূত্রের খবর, এদিন সকাল থেকেই বামেরা পূর্বপ্রস্তুতি অনুযায়ী সুজন চক্রবর্তীর নেতৃত্বে মিছিল শুরু করে। এরপর রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে সেই মিছিল শুরু হয়ে ডিএম অফিস চত্বরে যখন ঢুকতে যায় তখন বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। সেই সময় পুলিশি ব্যারিকেড ভেঙেই এগিয়ে যায় মিছিলটি। তারপরই ধুন্ধুমার কাণ্ড বেধে যায়। পুলিশ জলকামান ছোড়ে। অভিযোগ, শুধু জলকামান নয়, পাশাপাশি লাঠিপেটাও করা হয়েছে। এমনটাই অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় বেশ কয়েকজন বামকর্মীদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন সুজনবাবু বলেন, ‘আসলে পুলিশ ভয় পেয়েছে। ডিএ মামলায় রাজ্য হেরেছে। তাই যদি চাকরি চলে যায় সেই কারণে আজ লাঠিপেটা করেছে। আহত এক আন্দোলনকারী বলেন, ‘পুলিশ মারল। আমরা প্রতিবাজ করছিলাম। সেই সময় লাঠিপেটা করেছে। আমার পায়ে আঘাত লেগেছে।’

Releated Posts

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাকি ৩ মামলাতেও অন্তর্বর্তী সুরক্ষা কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও তিনটি…

ByByNews Desk Aug 11, 2026

দার্জিলিংয়ে ব্যস্ত পাহাড়ি রাস্তায় ধস, স্তব্ধ যান চলাচল; ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): উত্তরবঙ্গে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও দার্জিলিং জেলায় ফের বড়সড় ধস নামায় বিপাকে পড়েছেন সাধারণ…

ByByNews Desk Aug 11, 2026

নাগেন্দ্রকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি কর্ণাটক বিজেপির, ১২ আগস্ট সব জেলায় বিক্ষোভ

বেঙ্গালুরু, ১১ আগস্ট (আইএএনএস): কর্ণাটক মন্ত্রিসভায় বি. নাগেন্দ্রকে পুনরায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জানাল…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top