News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Tripura:চাঁদার জুলুম, মাছলি বাজারে ব্যবসায়ীর মাথা ফাটাল ক্লাব কর্মকর্তারা, থানায় মামলা
Image

Tripura:চাঁদার জুলুম, মাছলি বাজারে ব্যবসায়ীর মাথা ফাটাল ক্লাব কর্মকর্তারা, থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর ৷৷ সরকার ও প্রশাসন দুর্গাপূজার চাঁদা নিয়ে কোন ধরনের জুলুম না করার জন্য ক্লাব এবং পূজা উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানালেও কাজের বিভিন্ন স্থানে চাঁদার জুলুম অব্যাহত রয়েছে বলে অভিযোগ৷ অনেক ক্ষেত্রেই মানুষ আতঙ্কে মুখ খুলতে সাহস পাচ্ছেন না৷ এদিকে ধলাই জেলার লংতরাইভ্যালি মহকুমায় প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে দুর্গাপূজার চাঁদার জুলুম শুরু হয়েছে বলে অভিযোগ৷ পূজোর চাঁদা নিয়ে জুলুমবাজির বিরুদ্ধে একশন মুডে লংতরাইভ্যালী মহকুমা শাসক অমর্ত্য বর্মন৷ চাহিদা মতো চাঁদা না দেওয়াতে শারীরিক নিগ্রহের ঘটনায় কড়া দাওয়াইয়ের ব্যবস্থা করলেন অভিযুক্ত ক্লাবের সদস্যদের বিরুদ্ধে৷ ঘটনা লংতরাইভ্যালী মহকুমার মাছলি বাজারে৷ মহকুমা শাসকের এমন ভূমিকায় খুশি স্থানীয় ব্যাবসায়ী থেকে বহিরাগত ফেরী ব্যাবসায়ীরাও৷
ঘটনার বিবরণে জানা যায়, গত ২০ সেপ্ঢেম্বর ছিল মাছলি সাপ্তাহিক বাজার ছিল৷ স্থানীয় ‘‘আমাদের ক্লাবের’’ সদস্যরা দূর্গা পূজোর চাঁদা তুলতে বের হয়৷ দয়ানিধি চক্রবর্তী নামে লেপ, তোষক বিক্রেতার কাছে নাকি বড় অংকের চাঁদা চাওয়া হয়৷ চাঁদার পরিমান নিয়ে ক্লাব সদস্যদের সাথে দয়ানিধি ও উনার ছেলে প্রীতম চক্রবর্তীর সামান্য বচসা  হয়৷ এতেই ক্ষিপ্ত হয়ে তারা শারীরিকভাবে আক্রমণ করে ব্যায়সায়ীর উপর৷ এতে তাদের শরীরের বিভিন্ন অংশে অঘাত লাগে ও দয়ানিধির মাথাও ফেটে যায় বলে অভিযোগ৷ সাথে সাথেই গুরুতর আহত অবস্থায় দয়ানিধিকে তার  ছেলে হাসপাতালে নিয়ে আসে৷ প্রাথমিক চিকিৎসার পর তারা সোজা মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ করে৷ ঘটনা জানতে পেরে ও মেডিকেল রিপোর্টের সততা যাচাই করে তৎক্ষণাৎ  তদন্তক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে মনু থানাকে নির্দেশ দেন মহকুমা শাসক৷ থানা সূত্রের খবর হত্যার চেষ্টা, জোর করে টাকা আদায়, মালপত্র লুঠ সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করে মামলা নেওয়া হয়েছে৷ ২০ সেপ্ঢেম্বর রাত থেকেই বিষয়টি ধামাচাপা দেওয়া চেষ্টা হলেও নিট ফল শূন্য৷ যদিও  ধরপাকড়ের খবর নেই৷ তবে সুত্রের খবর অনুযায়ী এখনও মনু থানা পুজো বন্ধ করেনি৷ খোদ রাজ্যের মূখ্যমন্ত্রী চাঁদা নিয়ে জুলুমবাজি হলে বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়েছেন৷  তারপরও অনেক জায়গায়ই জোর করে চাঁদা নেওয়ার খবর প্রত্যহই পাওয়া যাচ্ছে৷ লংতরাইভ্যালী  মহকুমা শাসক প্রতিবেদকে জানান  জাতি জনজাতির এই মিলন উৎসব দূর্গাপুজো যেন শান্তিপূর্ন ভাবে অতিবাহিত হয় সেজন্য প্রতিটি ক্লাবের সাথেই প্রশাসন সহযোগিতা করে চলেছে৷ তবে চাঁদা নিয়ে জুলুমবাজি হলে কঠোর পদক্ষেপও নেওয়া হবে৷

Releated Posts

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top