News Flash

  • Home
  • প্রধান খবর
  • CBI:অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ব্যবসায়ী মলয় পিটকে জেরা সিবিআইয়ের
Image

CBI:অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ব্যবসায়ী মলয় পিটকে জেরা সিবিআইয়ের

বীরভূম, ২২ সেপ্টেম্বর (হি. স.) : গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ব্যবসায়ী মলয় পিটকে তলব সিবিআইয়ের। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ সিবিআইয়ের অস্থায়ী শিবিরে শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের কর্ণধার মলয় পিঠকে ডেকে পাঠানো হয়। তাঁকে বেশ কিছু সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।

সিবিআই শিবির থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মলয় বলেন, সিবিআইকে সবরকম সহযোগিতা করেছি। সিবিআই সূত্রে খবর, মলয় পিটের মেডিক্যাল কলেজ খোলার সময় যে ৯ কোটি টাকা লগ্নি হয়েছিল, তিনি কোথা থেকে এই টাকা পেলেন, সে ব্যাপারেও তাঁকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যারা এই টাকা দেয়, তারা অনুব্রতর কথায় কেন দিয়েছিল এবং তাদের সঙ্গে কী সম্পর্ক রয়েছে তার সবকিছুই জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কী কারণেই বা এই টাকা দিয়েছিল, সে সব প্রশ্ন করা হয় তাঁকে। উল্লেখ্য, মলয় পিঠের পলিটেকনিক কলেজে সিবিআই আধিকারিকরা এর আগেও গিয়েছিল। সিবিআই সূত্রের খবর, মলয় পিটের ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে। সেই সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করে দেখা হচ্ছে।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top