News Flash

  • Home
  • প্রধান খবর
  • Death:শিলিগুড়িতে জ্বরে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু
Image

Death:শিলিগুড়িতে জ্বরে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু

শিলিগুড়ি, ২১ সেপ্টেম্বর (হি.স.) : শিলিগুড়ি পুরনিগমের পাঁচ নম্বর ওয়ার্ডের গঙ্গানগর এলাকায় জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক শিশুর। মৃত শিশুটির নাম প্রীতম সিংহ(১০)।

জানা গিয়েছে, শিশুটির মা ডেঙ্গিতে আক্রান্ত হয়ে বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন। শিশুটির দিদিও জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধে থেকেই তীব্র জ্বর আসে প্রীতমের। তাকে খালপাড়ার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বুধবার বেলা ১১টা নাগাদ শিলিগুড়ি হাসপাতালে নিয়ে আসার পথেই শিশুটির মৃত্যু হয়। শিশুটির মৃত্যু ঘিরে ফের ডেঙ্গির আশঙ্কা দেখা দিয়েছে। তবে ওই শিশুটির ডেঙ্গি হয়েছিল কিনা তা জানা যায়নি। ওই এলাকাতেই এর আগে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে দশম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। ফলে শহরের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ক্রমশ আতঙ্ক দানা বাঁধছে। এনিয়ে শহরে ডেঙ্গিতে গত সাতদিনে চারজনের মৃত্যু হল। আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top