News Flash

Image

জলাশয়ে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আগরতলা, ২১ সেপ্টেম্বর (হি. স.) : স্ত্রীর সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেড়িয়ে আর ফিরে আসেননি এক ব্যক্তি। জলাশয়ে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। অতিরিক্ত মদ্যপানের জন্য ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

বুধবার মোহনপুরের দিঘালিয়া বাজার সংলগ্ন ইট ভাট্টার জলাশয় থেকে মাঝ বয়সী এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। এদিন সকালে ইট ভাট্টায় কর্মরত লোকজন স্থানীয় একটি জলশয়ে সর্বপ্রথম এই দেহটি দেখতে পান। খবর পেয়ে  ঘটনাস্থলে ছুটে আসেন সিধাই থানার পুলিশ। 

পুলিশ আধিকারিক সুনীল চন্দ্র দাস জানিয়েছেন, মৃত ব্যাক্তির নাম নিতাই মুন্ডা। তিনি ইট ভাট্টার শ্রমিক। তার বাড়ি ছৈলেংটাতে। তিনি আরও জানান, নিতাই তার পরিবার নিয়ে ইট ভাট্টারই একটি ঘরে থাকতেন। তার স্ত্রীর সাথে দু’দিন পূর্বে কোন এক বিষয়কে নিয়ে ঝগড়া হওয়ার পর নিতাই বাড়ি থেকে বের হয়ে গেলে আর ফিরে আসেননি।পুলিশের ধারণা, অতিরিক্ত মদ্যপান করে যাতায়াতের সময় জলাশয়ে পড়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। পুলিশ জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার করে মোহনপুর হাসপাতালের মর্গে নিয়ে যায়। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। 

Releated Posts

চার বছরে সাইবার প্রতারণায় ত্রিপুরায় ৮৩ কোটিরও বেশি টাকার ক্ষতি, দ্রুত অভিযোগ জানানোর আহ্বান ডিজিপির

আগরতলা, ৩০ জুন: গত চার বছরে সাইবার প্রতারণার কারণে ত্রিপুরায় ৮৩ কোটিরও বেশি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এই…

ByByTaniya Chakraborty Jun 30, 2026

ডাক্তার দেখাতে গিয়ে আরও অসুস্থ রোগীরা, জিবি হাসপাতালে উপচে পড়া ভিড়, চরম ভোগান্তি

আগরতলা, ৩০ জুন: চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধ থাকার প্রভাব এবার স্পষ্টভাবে পড়তে শুরু করেছে জিবি হাসপাতালে। মঙ্গলবার সকাল…

ByByTaniya Chakraborty Jun 30, 2026

বোধজংনগরে ধ্বংস প্রায় ৯ কোটি টাকার মাদক, পুলিশের অভিযানে বড় সাফল্য

আগরতলা, ৩০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় পদক্ষেপ হিসেবে প্রায় ৯ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ বাজেয়াপ্ত মাদকদ্রব্য ধ্বংস…

ByByTaniya Chakraborty Jun 30, 2026

হলদিয়ায় এইচপিএলের ন্যাফথা পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ অন্তত ৩৫; রেল চলাচল বন্ধ

কলকাতা, ৩০ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়ায় মঙ্গলবার সকালে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড-এর ন্যাফথা পাইপলাইনে…

ByBySandeep Biswas Jun 30, 2026
Scroll to Top