News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৪৩-দিনের রুদ্ধশ্বাস লড়াই শেষ, ৫৮ বছরে প্রয়াত কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব
Image

৪৩-দিনের রুদ্ধশ্বাস লড়াই শেষ, ৫৮ বছরে প্রয়াত কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি.স.): দীর্ঘ ৪৩-দিনের রুদ্ধশ্বাস লড়াই শেষ। মাত্র ৫৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন জনপ্রিয় কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব। গত ১০ আগস্ট জিমে শরীরচর্চা করার সময় হৃদরোগে আক্রান্ত হন কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব। সঙ্কটজনক অবস্থায় ভর্তি করা হয় দিল্লির এইমস-এ। সেই থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন শিল্পী। বুধবার তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজু শ্রীবাস্তব আর নেই।

গত ১০ আগস্ট দিল্লির এইমস ভর্তি করানোর পর ভেন্টিলেটরেই ছিলেন কৌতুকশিল্পী ও অভিনেতা রাজু শ্রীবাস্তব। তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। বিগত এক মাস ধরে কখনও জানা যায়, রাজুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আবার কখনও জানা যায়, কৌতুকশিল্পীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। দীর্ঘ দিন এইমস-এ চিকিৎসাধীন থাকার পর প্রয়াত হয়েছেন রাজু শ্রীবাস্তব।

১৯৮০ থেকে বিনোদন শিল্পে কাজ করছেন রাজু। ২০০৫-এ একটি হাস্যকৌতুকের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর প্রথম বার শিরোনামে আসেন তিনি। ‘ম্যায়নে পিয়ার কিয়া’, ‘বাজিগর’-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে ছোট চরিত্রে অভিনয় করেছেন রাজু। তিনি উত্তর প্রদেশের ‘ফিল্ম ডেভলপমেন্ট কাউন্সিলের’ চেয়ারম্যানও ছিলেন।

Releated Posts

জলপথ ও স্থলপথে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ বৃদ্ধিতে জোর, গোমতী নদীকে ঘিরে নতুন সম্ভাবনার কথা বললেন সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে কেন্দ্র সরকার একাধিক উদ্যোগ…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোদি সরকারের নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নের নতুন দিশা পেয়েছে: কেন্দ্রীয় মন্ত্রী  সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১২ বছরে উত্তর-পূর্বাঞ্চল দেশের মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছে এবং বর্তমানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top