News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Kadamtala:কদমতলায় বত্রিশটি শেড ঘর সিল করে দিল মহকুমা প্রশাসন, বিকল্প ব্যবস্থার দাবি উচ্ছেদ হওয়া দোকানিদের
Image

Kadamtala:কদমতলায় বত্রিশটি শেড ঘর সিল করে দিল মহকুমা প্রশাসন, বিকল্প ব্যবস্থার দাবি উচ্ছেদ হওয়া দোকানিদের

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২০ সেপ্টেম্বর :  বত্রিশটি সরকারি শেড ঘরকে মেরামতি সহ উন্নতমানের মার্কেট বানানোর পরিকল্পনায় সিল করে দিল মহকুমা প্রশাসন৷তাছাড়া ঐ শেড ঘরের অধিকাংশ দোকানিদের দীর্ঘদিন যাবৎ সরকারি ভাড়া বকেয়া পড়ে রয়েছিল৷মঙ্গলবার বিকেলে উত্তর জেলার কদমতলা ব্লকাধীন দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের কদমতলা ডাক বাংলাস্থিত বত্রিশটি শেড ঘর পুরোপুরি সিল করে দেওয়া হয় ধর্মনগর মহকুমা প্রশাসনের তরফে৷
 উল্লেখ্য, কিছু দিন পূর্বে কদমতলা সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রনয় দাস সকল দোকানিদের সাথে বৈঠক করে বকেয়া ভাড়া সহ মেরামতির জন্য আপাতত শেড ঘর গুলি ছেড়ে দেবার কথা বললে কুড়ি তারিখ দোকানিদের ঘর ছাড়ার কথা ছিল৷ কিন্তু দোকানিরা ঘর না ছাড়ায় প্রশাসনের তরফে ডিসিএম জি দেববর্মা কদমতলা থানার বিশাল পুলিশ ও টি এস আর বাহিনী ও আধাসামরিক বাহিনী নিয়ে শেড ঘরের সকল জিনিসপত্র বের করে সিল করে দেন৷ এদিকে কদমতলা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রনয় দাস জানান,ডাক বাংলাস্থিত দ্বিতল বিল্ডিং এ মোট বত্রিশটি শেড ঘর রয়েছে৷আর ঐ শেড ঘরের সকল দোকানিরা বিনা অ্যালটমেন্টে সরকারি বিল্ডিং এ ব্যবসা করে আসছিলেন৷তারমধ্যে পাঁচ থেকে ছয় টি রুমে রেগুলার দোকান পাট খোলা হলেও বাকি রুম গুলি বিভিন্ন ধরনের গোডাউন বানিয়ে রেখেছিলেন দোকানিরা৷
 পাশাপাশি অধিকাংশ দোকানিদের সতেরো আঠারো হাজার টাকা করে রুম ভাড়া বকেয়া পড়ে রয়েছে৷আর ইতিমধ্যে ঐ দ্বিতল বিল্ডিংটি মেরামতি করে একটি উন্নত মানের মার্কেটে রুপান্তরিত করা হবে তাই তাদের আপাতত রুম থেকে বের করে দেওয়া হয়েছে৷রুম গুলি মেরামতি হয়ে গেলে তাদের নতুন ভাবে এখানেই রুম দেওয়া হবে৷ অপরদিকে দোকানিরা তাদের দোকান ভিটে হারিয়ে নিরুপায় হয়ে রাস্তায় বসেছে৷ তাদের একটাই দাবি সমষ্টি উন্নয়ন আধিকারিক তাদের বিকল্প ব্যাবসা না করে তাদের উচ্ছেদ করে দিয়েছেন৷এখন তারা পরিবারের পরিজন নিয়ে কোথায় যাবে৷তাই তাদের জন্য বিকল্প ব্যবসা গ্রহনের জোরালো দাবি তুলছেন উচ্ছেদ হওয়া দোকানিরা৷এখন দেখার বিষয় মানবিক দৃষ্টি ভঙ্গি দিয়ে প্রশাসন অসহায় দোকানিদের বিকল্প কি ব্যবসা গ্রহন করে৷

Releated Posts

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top