News Flash

Image

Suicide:তেজপুরের সেনা ছাউনিতে আত্মহত্যা জওয়ানের

তেজপুর (অসম), ২০ সেপ্টেম্বর (হি.স.) : তেজপুরে অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর চতুৰ্থ কোরে কৰ্মরত জনৈক জওয়ান আত্মহত্যা করেছেন৷ নিজের সাৰ্ভিস পিস্তলের গুলিতে আত্মঘাতী জওয়ানকে পঞ্জাবের অমৃত সিং বলে শনাক্ত করা হয়েছে। ঘটনা আজ মঙ্গলবার সকালের দিকে সংঘটিত হয়েছে।

ঘটনার পর জওয়ানের মৃতদেহের ময়না তদন্ত করাতে আজ বেলা প্ৰায় ২.৪৫ মিনিটে তেজপুর কনকলতা অসামরিক হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিহত অমৃত সিঙের মৃতদেহের ফটো তুলতে বাধা দেওয়া ছাড়াও ঘটনা সম্পর্কে সাংবাদিকদের কোনও তথ্য দেননি সেনা কৰ্তৃপক্ষ৷

ঘটনা সম্পর্কে সেনা কর্তৃপক্ষের তরফে এই খবর লেখা পৰ্যন্ত আনুষ্ঠানিক কোনও বক্তব্য প্ৰকাশ করা হয়নি৷ তাছাড়া সার্ভিস পিস্তল দিয়ে আত্মহত্যার কারণ সম্পর্কেও এ পৰ্যন্ত কোনও তথ্য উদ্ধার করা সম্ভব না হলেও স্থানীয় কছারিগাঁও পুলিশ পিস্তলটি বাজেয়াপ্ত করেছে৷

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top