News Flash

  • Home
  • দেশ
  • পাঁচ শিক্ষককে বদলির প্রতিবাদে গৌড়দহে রেল অবরোধে শামিল পড়ুয়ারা
Image

পাঁচ শিক্ষককে বদলির প্রতিবাদে গৌড়দহে রেল অবরোধে শামিল পড়ুয়ারা

দক্ষিণ ২৪ পরগণা, ২০ সেপ্টেম্বর (হি. স.) : পাঁচ শিক্ষককে বদলির প্রতিবাদে শিয়ালদহ দক্ষিণ শাখার গৌড়দহ স্টেশনে রেল অবরোধে শামিল হল পড়ুয়ারা। ঘটনার জেরে দীর্ঘক্ষণ ধরে ব্যহত হয় ট্রেন চলাচল। প্রবল সমস্যায় পড়েন যাত্রীরা।

বিক্ষোভকারীরা পড়ুয়ারা ক্যানিংয়ের গৌরদহ নারায়ণপুর অক্ষয় বিদ্যামন্দিরের পড়ুয়া। সম্প্রতি ওই স্কুলের মোট ৫ জন শিক্ষক-শিক্ষিকাকে বদলির সিদ্ধান্ত প্রকাশ্যে আসে। তারপরই ক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা।

মঙ্গলবার সকালে স্কুলের পোশাকে বিক্ষোভে শামিল হয় কয়েকশো ছাত্র-ছাত্রীরা। গৌরদহ স্টেশনে রেল অবরোধ করে। তাদের দাবি, একসঙ্গে পাঁচজন শিক্ষক-শিক্ষিকাকে বদলির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। নাহলে রেল অবরোধ চলবে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে স্টেশন চত্বর। গৌরদহ স্টেশন থেকে আপ ও ডাউনে ব্যহত হয় ট্রেন চলাচল। সমস্যায় পড়েন যাত্রীরা।

বিক্ষোভকারীদের অনেকের বক্তব্য, “আমাদের এলাকায় বেশ কয়েকটি স্কুল রয়েছে। প্রত্যেক স্কুল থেকে একজন শিক্ষককে বদলি করা হলে সমস্যা হত না। কিন্তু এক স্কুল থেকে পাঁচজনকে বদলি করা হলে আমাদের পড়াশোনার ক্ষতি হবে। আমাদের স্কুলে একাদশ ও দ্বাদশে মাত্র ৩ জন শিক্ষিক রয়েছেন।” বিক্ষোভরত পড়ুয়াদের দাবি, অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top