News Flash

  • Home
  • দেশ
  • শাসনব্যবস্থার প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা প্রতিফলিত হলেই গণতন্ত্র ও অর্থনীতির বিকাশ ঘটে : উপ-রাষ্ট্রপতি
Image

শাসনব্যবস্থার প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা প্রতিফলিত হলেই গণতন্ত্র ও অর্থনীতির বিকাশ ঘটে : উপ-রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি.স.): শাসন ব্যবস্থার প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিফলিত হলেই গণতন্ত্র ও অর্থনীতির বিকাশ ঘটে। এমনই অভিমত প্রকাশ করলেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। মঙ্গলবার নতুন দিল্লিতে ৪৯ তম জাতীয় ব্যবস্থাপনা কনভেনশনের উদ্বোধন করার পর উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, শিল্পপতিরা অর্থনীতিতে দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ধনখড় আরও বলেছেন, শিক্ষা থেকে ব্যবসা ও প্রশাসন পর্যন্ত প্রায় সমস্ত কিছুর জন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে গ্লোবাল লিডারদের মধ্যে রয়েছে ভারত। তিনি আরও বলেন, এই বছরের শেষে ভারত জি-২০ গ্রুপের পৌরহিত্য করবে। উপ-রাষ্ট্রপতি বলেছেন, এটি দেশকে বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক এজেন্ডা গঠনের আরেকটি সুযোগ প্রদান করবে। উপ-রাষ্ট্রপতি বলেন, কৃষি ক্ষেত্রে উন্নতিতে ভারতীয় শিল্পের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তিনি আরও বলেন, কৃষক এগিয়ে গেলে ভারত এগিয়ে যায়।

Releated Posts

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top