News Flash

  • Home
  • প্রধান খবর
  • শ্রীনগরের প্রথম মাল্টিপ্লেক্স উপত্যকার মানুষকে বিশ্রাম ও বিনোদনের সুযোগ প্রদান করবে : মনোজ সিনহা
Image

শ্রীনগরের প্রথম মাল্টিপ্লেক্স উপত্যকার মানুষকে বিশ্রাম ও বিনোদনের সুযোগ প্রদান করবে : মনোজ সিনহা

শ্রীনগর, ২০ সেপ্টেম্বর (হি.স.): শ্রীনগরের প্রথম মাল্টিপ্লেক্স উপত্যকার মানুষকে বিশ্রাম ও বিনোদনের সুযোগ প্রদান করবে। মঙ্গলবার শ্রীনগরের প্রথম মাল্টিপ্লেক্স উদ্বোধন করার পর বললেন জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। তিনি বলেছেন, “পুলওয়ামা এবং শোপিয়ান জেলায় খুব শীঘ্রই দু’টি মাল্টিপ্লেক্স সিনেমা হল তৈরি হতে চলেছে। আমরা জম্মু-কাশ্মীরের প্রতিটি জেলায় ১০০-সিটের সিনেমা হল তৈরীর পরিকল্পনা করছি।”

এদিন শ্রীনগরের প্রথম মাল্টিপ্লেক্স উদ্বোধন করার পর উপ-রাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, “রাজ্যে নতুন ফিল্ম নীতির আবির্ভাবের ফলে এখানে এখন আরও বেশি ছবির শুটিং হচ্ছে। আমরা আগামী মাসে একটি ফিল্ম সিটিও প্রতিষ্ঠা করব, ফিল্ম সিটির জন্য ইতিমধ্যে জমি বরাদ্দ করা হয়েছে।” তিনি আরও জানিয়েছেন, কাশ্মীরের সর্বত্র সিনেমা প্রেমীরা রয়েছেন এবং উপত্যকায় সিনেমার একটি দুর্দান্ত ইতিহাস রয়েছে। উপ-রাজ্যপালের কথায়, একটা সময় ছিল যখন প্রচুর সংখ্যক মানুষ বন্ধুবান্ধব ও পরিবার-পরিজন নিয়ে সিনেমা দেখতে আসতেন। সিনেমা তাঁদের বিনোদনের পাশাপাশি বড় চিন্তা করার এবং বড় স্বপ্ন দেখার সুযোগ প্রদান করবে।”

উপ-রাজ্যপাল মনোজ সিনহা আরও বলেছেন, “কাশ্মীরি জনগণ বিগত তিন দশক ধরে বিনোদনের জন্য ক্ষুধার্ত ছিল এবং শ্রীনগরের প্রথম মাল্টিপ্লেক্স উপত্যকার মানুষকে বিশ্রাম ও বিনোদনের সুযোগ প্রদান করবে।” তিনি বলেন, ১৯৬৫ সালে বলিউডের একটি ব্লকবাস্টার ছবি ‘জানওয়ার’, বিখ্যাত বলিউড অভিনেতা শাম্মী কাপুর অভিনীত ব্রডওয়ে সিনেমায় প্রদর্শিত হয়েছিল। কাপুরের কাশ্মীরের প্রতি এমন ভালবাসা ছিল যে তিনি তার পরিবারের সদস্যদের শ্রীনগরের ডাল লেকে নিজের শেষকৃত্য করতে বলেছিলেন।”

Releated Posts

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়

কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Jun 11, 2026

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top