News Flash

  • Home
  • প্রধান খবর
  • কৃষকদের কষ্ট বুঝে তা কমানোর চেষ্টা করেছে শুধুমাত্র বিজেপি : জে পি নাড্ডা
Image

কৃষকদের কষ্ট বুঝে তা কমানোর চেষ্টা করেছে শুধুমাত্র বিজেপি : জে পি নাড্ডা

গান্ধীনগর, ২০ সেপ্টেম্বর (হি.স.): কৃষকদের কষ্ট বুঝে তাঁদের কষ্ট কমানোর জন্য কাজ করেছে শুধুমাত্র বিজেপি। বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। মঙ্গলবার সকালে গুজরাটের গান্ধীনগরে, নমো কিষাণ পঞ্চায়েত কর্মসূচির জন্য ই-বাইকের সূচনা করার পর নাড্ডা বলেছেন, “কিছু মানুষ আছেন যারা সব সময় কৃষকদের নামে রাজনীতি করে আসছে। কিন্তু, বিজেপি কৃষকদের কষ্ট লাঘব করতে কাজ করেছে৷ আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, শুধুমাত্র বিজেপি নেতারাই জনসাধারণের মধ্যে গিয়ে বলতে পারেন যে তাঁরা মানুষের জন্য কাজ করেছেন।”

নাড্ডা এদিন সবুজ পতাকা নেড়ে নমো কিষাণ পঞ্চায়েত কর্মসূচির জন্য ই-বাইকের সূচনা করেছেন। পরে তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে দেশের ৮০ কোটি মানুষকে ৫ কেজি গম, ৫ কেজি চাল এবং ডাল দিয়ে দরিদ্র মানুষকে শক্তিশালী করার কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।” নাড্ডা আরও বলেছেন, “কৃষকদের কথা কেউ ভাবেনি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে ১১ কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে বার্ষিক ৬ হাজার টাকা পাঠানোর কাজ করেছেন।”

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top