News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিজ বাড়িতেই অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

নিজ বাড়িতেই অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর : পূর্ব আড়ালিয়া চাম্পামুড়ায় নিজ বাড়ির বাথরুম থেকে অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ ঘটনা সোমবার৷ মৃত অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ানের নাম রবীন্দ্র মালাকার৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷ পারিবারিক সূত্রে জানা গেছে গতকাল রাতে খাওয়া-দাওয়া শেষে তিনি নিজের ঘরে ঘুমিয়ে পড়েন৷ সোমবার সকালে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ খোঁজাখুঁজি করে বাথরুমের ভিতরে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পরিবারের লোকজনরা৷ দেখতে পেয়েই পরিবারের লোকজনরা চিৎকার শুরু করেন৷ চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে আসেন৷ ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজনরা বিষয়টি পুলিশকে জানান৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷ পরিবারের তরফ থেকে জানানো হয় তাদের পরিবারে কোন ধরনের ঝামেলা ছিল না৷ তা সত্ত্বেও কেন অবসরপ্রাপ্ত ওই বিএসএফের জওয়ান ফাঁসিতে আত্মহত্যা করেছেন তা নিয়ে জনমনে কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে মানসিক অবসাদ থেকেই হয়তো তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন৷ পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে৷ তবে এর পেছনে অন্য কোন রহস্য আত্মগোপন করে রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে বলে পুলিশ জানিয়েছে৷ এদিকে ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়৷ মৃতদেহটি এলাকায় নিয়ে আসা হলে গোটা এলাকার শোকস্তব্ধ হয়ে পড়ে৷

Releated Posts

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top