নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর : আমতলী থানা এলাকার নেপাল টিলায় একটি ঘর থেকে প্রেমিক প্রেমিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ আত্মঘাতীরা হল সুমন সূত্রধর ও বিনা সূত্রধর৷ জানা যায় দীর্ঘদিন ধরেই তাদের দুজনের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক ছিল৷ গতকাল রাতে কোন এক সময় তারা দুজনে মিলে ফাঁসিতে আত্মহত্যা করেছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ রবিবার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজনরা আমতলী থানার পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং মৃতদহদুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷ মৃত সুমন সূত্রধরের বাবা জানিয়েছেন তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক সম্পর্কে তারা অবগত ছিলেন৷ তারা এই সম্পর্ক মেনে নিয়ে কিছুদিনের মধ্যেই সামাজিক স্বীকৃতি দেওয়ার কথাও বলেছিলেন৷ কিন্তু কেন এই অঘটন ঘটেছে সে বিষয়ে তারা কিছুই বলতে পারছেন না৷ সুমনের বাবা জানান গতকাল রাতে সে বাড়িতে এসে ভাত খাওয়া দেওয়ার পর পরিবারের লোকজনদের অলক্ষে কোন এক সময় চলে যায়৷ তারপরও এই অঘটন ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ আমতলী থানার পুলিশ এ ব্যাপারে অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে৷ তবে এর পেছনে অন্য কোন রহস্য আত্মগোপন করে রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷

Suicide:আমতলীতে প্রেমিক যুগলের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Tags:
Releated Posts
সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা
সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…
চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…
পেনশন পুনর্বিন্যাস ও সমতা ভিত্তিক পেনশন ব্যবস্থার দাবিতে ফোরাম অব সিভিল পেনশনার্স এসোসিয়েশনের কনভেনশন অনুষ্ঠিত
আগরতলা, ১৪ জুন: কেন্দ্রীয় সরকারি, আধা সরকারি ও স্বশাসিত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন পুনর্বিন্যাসসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রবিবার…
আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ
আমতলী, ১৪ জুন: যে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন, জীবনের শেষ বেলায় সেই সন্তানের হাতেই নির্যাতনের…


















