News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Suicide:আমতলীতে প্রেমিক যুগলের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

Suicide:আমতলীতে প্রেমিক যুগলের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর :  আমতলী থানা এলাকার নেপাল টিলায় একটি ঘর থেকে প্রেমিক প্রেমিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ আত্মঘাতীরা হল সুমন সূত্রধর ও বিনা সূত্রধর৷ জানা যায় দীর্ঘদিন ধরেই তাদের দুজনের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক ছিল৷ গতকাল রাতে কোন এক সময় তারা দুজনে মিলে ফাঁসিতে আত্মহত্যা করেছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ রবিবার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজনরা আমতলী থানার পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং মৃতদহদুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷ মৃত সুমন সূত্রধরের বাবা জানিয়েছেন তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক সম্পর্কে তারা অবগত ছিলেন৷ তারা এই সম্পর্ক মেনে নিয়ে কিছুদিনের মধ্যেই সামাজিক স্বীকৃতি দেওয়ার কথাও বলেছিলেন৷ কিন্তু কেন এই অঘটন ঘটেছে সে বিষয়ে তারা কিছুই বলতে পারছেন না৷ সুমনের বাবা জানান গতকাল রাতে সে বাড়িতে এসে ভাত খাওয়া দেওয়ার পর পরিবারের লোকজনদের অলক্ষে কোন এক সময় চলে যায়৷ তারপরও এই অঘটন ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ আমতলী থানার পুলিশ এ ব্যাপারে অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে৷ তবে এর পেছনে অন্য কোন রহস্য আত্মগোপন করে রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top