News Flash

  • Home
  • প্রধান খবর
  • Jagdeep Dhankhar:বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে আজ রবিবার জব্বলপুর সফরে উপরাষ্ট্রপতি ধনখড়
Image

Jagdeep Dhankhar:বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে আজ রবিবার জব্বলপুর সফরে উপরাষ্ট্রপতি ধনখড়

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : আজ রবিবার বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে জব্বলপুরে সফরে যাবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এদিন উপরাষ্ট্রপতি ধনখড় রাজা শঙ্কর শাহ-কুঁওয়ার রঘুনাথ শাহ এবং বিচারপতি জে.এস. ভার্মা মেমোরিয়াল লেকচার সিরিজে অংশ নেবেন। উপরাষ্ট্রপতি সহ রাজ্যপাল মাঙ্গুভাই প্যাটেল এবং মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সমস্ত অনুষ্ঠানে যোগ দেবেন।

সূচি অনুযায়ী, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় রবিবার সকাল ৯.৫৫ মিনিটে ভারতীয় বায়ুসেনার একটি বিশেষ বিমানে জব্বলপুরের ডুমনা বিমানবন্দরে পৌঁছাবেন। ডুমনা বিমানবন্দরেই উপরাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হবে। উপরাষ্ট্রপতি সকাল ১০ টায় ডুমনা বিমানবন্দর থেকে মানস ভবনের উদ্দেশ্যে রওনা হবেন এবং এখানে সকাল সাড়ে ১০ টায় বিচারপতি জেএস ভার্মা মেমোরিয়াল বক্তৃতায় যোগ দেবেন। দুপুর সাড়ে ১২টায় তিনি অমর শহিদ রাজা শঙ্কর শাহ-কুঁওয়ার রঘুনাথ শাহের মূর্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
দুপুর ১২.৪৫ মিনিটে রাজা শঙ্কর শাহ-কুঁওয়ার রঘুনাথ শাহের শাহাদত দিবসে ভেটেরিনারি কলেজ মাঠে আয়োজিত মূল অনুষ্ঠানে যোগ দেবেন উপ-রাষ্ট্রপতি। এর পরে, ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমানে ডুমনা বিমানবন্দর থেকে বিকাল ৩.৪০ মিনিটে নয়াদিল্লি রওনা হবেন ধনখড়।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top