News Flash

  • Home
  • প্রধান খবর
  • Suvendu Adhikari:৮০ ভাগ লোক আমার সঙ্গে, সঠিক সময় সিগন্যাল দেব, মন্তব্য শুভেন্দুর
Image

Suvendu Adhikari:৮০ ভাগ লোক আমার সঙ্গে, সঠিক সময় সিগন্যাল দেব, মন্তব্য শুভেন্দুর

পূর্ব মেদিনীপুর, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : “৮০ ভাগ লোক আমার সঙ্গে আছে। বাইরে থেকে বুঝতে পারবেন না। আমি ঠিক সময় সিগন্যাল দেব।” ফের এই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শনিবার হলদিয়ার টাটা স্টিল কোম্পানির বিশ্বকর্মা পুজোর উদ্বোধনে যান শুভেন্দুবাবু। বিশ্বকর্মা পুজা উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করেন তিনি। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ১৫ দিন সেবা পক্ষের সূচনা করেন। এরপর সেখান থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক কটাক্ষ ছুড়ে দিয়েছেন তিনি। বিশ্বকর্মা পুজোর উদ্বোধন করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পূর্ব মেদিনীপুর জেলার এসপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। আর সেই অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে উঠে সেখান থেকেই তাঁকে এই মন্তব্য করতে দেখা যায়। তিনি বলেন, “এসপি অমরনাথ ও এসডিপিও রাহুল পান্ডে এই সব দালালগুলো কিছুই করতে পারবে না। এরা কার্বাইড দিয়ে পাকানো। আমি সত্যিই আপনাদের সঙ্গে রয়েছি। আমার দলের সবাই রয়েছে।”

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top