লখনউ, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭২তম জন্মদিন। প্রধানমন্ত্রী মোদীকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তাঁর সুস্থ ও দীর্ঘায়ু কামনা করেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বহুজন সমাজ পার্টির (বিএসপি) সভাপতি মায়াবতী।
সোশ্যাল মিডিয়ায় তার অভিনন্দন বার্তায়, মায়াবতী শনিবার বলেছেন, “প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে তাঁর ৭২ তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা এবং তাঁর সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করছি।”

